Jump to ratings and reviews
Rate this book

Masud Rana #301

জন্মশত্রু

Rate this book

Paperback

Published January 1, 2001

Loading...
Loading...

About the author

Qazi Anwar Hussain

599 books380 followers
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (5%)
4 stars
5 (13%)
3 stars
24 (66%)
2 stars
3 (8%)
1 star
2 (5%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Alvi Rahman Shovon.
541 reviews23 followers
June 26, 2026
অনেক বছর পর মাসুদ রানা সিরিজের বই পড়লাম; জন্মশত্রু। ২০০১ সালে প্রকাশিত এই বইখানা কিনেছিলাম বহু বছর আগে; ২০১৩ সাল হবে হয়তো। কাহিনী ভুলে গিয়েছিলাম বলে আবার পড়তে বসা।

ফিলিস্তিনের সাথে সম্মেলনে বসতে নারাজ ইজরায়েল যেটা আমেরিকায় হবে। ত্রিদেশীয় এই সম্মেলন বানচাল করতে চায় কৌশলে ইজরায়েল। যার নেপথ্যে আছে মোসাদ। আর এই কাজ করতে সে ইন্ধন দেয় ইউরি দানকে। রাহাত খানের মাধ্যমে এই চক্রান্তের কথা আমেরিকার প্রেসিডেন্ট জানতে পেরে অস্থির হয়ে ওঠে। ইউরি দানকে ঠেকাতে মাঠে নামে মাসুদ রানা!

১৪৪ পৃষ্ঠার ছোট একটা বই। কাহিনীতে কোন মারপ্যাঁচ নেই। কিন্তু অনেক বছর পর পড়ার জন্য পড়ার সময়টুকু বেশ উপভোগ করেছি। রিডিং ব্লক কাটানোর জন্য বেশ ভালো একটা বই।

এক নজরে:
বইয়ের নাম: জন্মশত্রু
লেখক: কাজী আনোয়ার হোসেন
প্রচ্ছদ পরিকল্পনা: টিপু কিবরিয়া
প্রকাশনী: সেবা প্রকাশনী
প্রথম প্রকাশের সাল: ২০০১
পৃষ্ঠা: ১৪৪
Profile Image for Tanvir Moushum.
29 reviews15 followers
January 3, 2022
খুনোখুনি করতে নিউ ইয়র্কে ইউরি দান, সিরিজের আরেক স্যাডিস্ট ভিলেন। সে কোনো মেয়ের সাথে একবারের বেশি মিলনে তৃপ্তি পায় না। বিকৃত রুচি চরিতার্থে তাদের মেরে ফেলে। ওকে নিত্যনতুন মেয়ের সাপ্লাই দেয় মোসাদ। শুরুটা চোদ্দ বছর বয়সে। পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের পর ছুরি মেরে খুন করে ও। বেশি না, খুনের সংখ্যা মাত্র ৩৯!
ফিলিস্তিনের সাথে সংলাপে বসবে না ইজরায়েল। ওরা আমেরিকায় ত্রিদেশীয় সম্মেলন বানচালে মরিয়া। সংশ্লিষ্টদের খুন করা গেলে ইজরায়েল সেটার দোষ আরব সন্ত্রাসীদের ঘাড়ে চাপাবে। তখন সংলাপে না বসার অজুহাত রেডি।
চক্রান্তের কথা জানে না খোদ আমেরিকান প্রেসিডেন্ট। জানার পর প্রেসিডেন্ট আর অ্যাডমিরাল হ্যামিলটন, উভয়ের মুখ কালো হয়ে গেল।
আমেরিকার ইহুদী প্রীতি নিয়ে প্রেসিডেন্টকে দু'কথা শুনিয়ে দিল রানা। ওর স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে গেল হ্যামিলটন। কিন্তু নীরবে পুরোটা হজম করল প্রেসিডেন্ট। এবং ইউরি দানকে ঠেকানোর জন্য রানাকে আমেরিকার মাটিতে যা খুশি তাই করার অনুমতি দিল!
এক খণ্ডের এই রানার প্রকাশকাল ২০০১। সেসময় প্রচুর ছোট সাইজের রানা বেরোত। এসব ছোট কলেবরের রানায় যাদের অ্যালার্জি নেই তারা বইটা পড়ে দেখতে পারেন। আশা করা যায় সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে বইটা কিছুক্ষণের জন্য হলেও রেহাই দিতে পারবে।
5 reviews56 followers
April 1, 2019
এইটা গাঁজাখুরি মার্কা মাসুদ রানা।
Profile Image for Arman Hafiz.
315 reviews
July 5, 2019
সোজাসাপটা গল্প, কোন প্যাঁচঘোচ নেই। এরকম সোজাসাপ্টা গল্প পড়ে মজা পাওয়া যায়না।
Displaying 1 - 4 of 4 reviews