Jump to ratings and reviews
Rate this book

আমফুল জামফুলের দেশ

Rate this book
এ এক আশ্চর্য আখ্যান, পরণ কথা। কর্ম আর ধর্ম দু ভাই। ‘করম’ নামের এক বৃক্ষকে রোপন তথা পুজো করা নিয়েই বিরোধ। এক ভাই পুজো করে, আরেক ভাই তা উপড়ে ফেলে দেয়। যে উপড়ে ফেলে দেয় তার উপর ভাগ্য বিরূপ হয়। দুর্দশা নেমে আসে। অতঃপর ভাগ্যহত দুর্ভাগা যে সে ভাগ্য অন্বেষণে বের হয়। শুরু হয় এক আশ্চর্য ভ্রমণ! বৃক্ষ, অরণ্য ও অরণ্যচারী মানুষ নিয়ে ‘আমফুল জামফুলের দেশা সেই এক আশ্চর্য উপাখ্যান। তার সঙ্গে বাস্তবে জড়িয়ে পড়ে এক কিশের। তারও যাত্রা আরম্ভ হয় সাত সমুদ্র তেরো নদীর পার। পরতের পর পরত উন্মোচিত হতে থাকবে সেই অনন্ত যাত্রাপথ।

40 pages, Hardcover

Published January 1, 2023

Loading...
Loading...

About the author

Nalini Bera

21 books3 followers
নলিনী বেরার জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের নিকট বাছুরখোয়াড় গ্রামে। ছোটবেলা থেকে দারিদ্রের সাথে লড়াই করে পড়াশোনা করেছেন তিনি। তাঁর শিক্ষা সম্পন্ন হয় মেদিনীপুর কলেজে ও পরে নকশাল আন্দোলনের কারণে ঝাড়গ্রাম রাজ কলেজে। ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক হিসাবে চাকরিতে ঢোকেন।

কবিতা লেখা দিয়ে তাঁর সাহিত্য জীবন শুরু। ১৯৭৯ সালে নলিনী বেরার প্রথম গল্প 'বাবার চিঠি' দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি পল্লীপ্রকৃতি নিয়ে সমাজসচেতন সাহিত্যরচনায় পারদর্শী। তাঁর উপন্যাসগুলি হল শবরচরিত, কুসুমতলা, ফুলকুসমা, দুই ভুবন, চোদ্দ মাদল, ইরিনা এবং সুধন্যরা, এই এই লোকগুলো, শশধর পুরাণ ইত্যাদি। চার দশকের সাহিত্যচর্চায় অজস্র ছোটোগল্প ও উপন্যাস লিখেছেন।

২০০৮ সালে বঙ্কিম পুরস্কার পান নলিনী বেরা তাঁর শবরচরিত উপন্যাসের জন্য। সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসের জন্য ১৪২৫ বঙ্গাব্দের আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ লক্ষ টাকা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রা ছাত্রীদের জন্য দান করেন এই সাহিত্যিক।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.