Jump to ratings and reviews
Rate this book

অতো সহজ নয়

Rate this book
Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Arijit Ganguly.
Author 3 books32 followers
July 16, 2026
📗কবি শুভ দাশগুপ্ত - নামটা মূলত জেনেছি স্ত্রীয়ের আবৃত্তির সূত্রে। গদ্য কবিতার হরেক ইউটিউব চ্যানেলে বা পুরনো ক্যাসেট বা সিডিতে জনপ্রিয় বাচিক শিল্পীরা যেসব কবিদের সৃষ্টির আশ্রয় নিতেন, শুভ দাশগুপ্ত তাঁদের মধ্যে অন্যতম।

ব্রততী বন্দ্যোপাধ্যায়, মুনমুন মুখার্জি, মেধা বন্দ্যোপাধ্যায় - আবৃত্তির দুনিয়ায় এঁরা আমার খুবই প্রিয়৷ ইউটিউবে সার্চ ক'রে এঁদের কোনও জনপ্রিয় কবিতা শুনতে গেলে খেয়াল করবেন বেশিরভাগ ক্ষেত্রেই কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা তাঁরা বেছে নিয়েছেন। এর কারণ যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি হয়তো খুবই অপটু একটি উত্তর দেব।

শুভ দাশগুপ্ত অন্ত্যমিলের রাস্তায় হাঁটতে পছন্দ করেন না তেমন। হাঁটেননি বলব না। তবে তাঁর অনায়াস বিচরণ গদ্য কবিতা, বা না-কবিতার দুনিয়ায়, যেখানে তিনি কবিতার মাধ্যমে গল্প বলতে ভালোবাসেন, যা পাঠক বা শ্রোতাকে ধরে রাখে শেষ অবধি।

'ওপারের বই'-এর এনার্জিহাউস শুভদীপবাবুর কাছে বায়না করতেই তিনি বইপাড়ার অলিগলি ঘুরে ঠিক সংগ্রহ ক'রে পাঠিয়েছিলেন বইটি৷ কোভিডকালে লেখা কবিতার সংকলন এটি। স্বাভাবিকভাবেই সেই সময়ের কিছু খণ্ডচিত্র উঠে এসেছে। কবির জীবনেও একটি কঠিন সময় এসেছিল তখন। প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসে নতুন জীবনলাভ ক'রে এই বইটি তিনি উৎসর্গ করেছিলেন তাঁর জীবনদায়ী চিকিৎসকদের৷

মোট ৬৩টি কবিতা স্থান পেয়েছে বইটিতে, যার বেশিরভাগই মন ছুঁয়ে যায়। দুর্বোধ্য কবিতার সংখ্যা খুবই কম, তবে তা আমার কাছেই হয়তো দুর্বোধ্য, অন্য কবিতাপ্রেমীদের কাছে হয়তো সেগুলির অর্থ খুঁজে নিতে অসুবিধা হবে না। স্ত্রীয়ের আবৃত্তির জন্য কেনা বইটি আমি পড়ে ফেললাম এক ফাঁকে। আপনিও পড়ে দেখতে পারেন।


📕 অতো সহজ নয় (কবিতা ও না-কবিতার সংকলন)
🖋️ শুভ দাশগুপ্ত
🖨️ কলাভৃৎ প্রকাশনী
💲৩০০ টাকা
Displaying 1 of 1 review