What do you think?

নিরুদ্দেশনামা
খোলা আকাশের নীচে একফালি জমি, টিনের চালের ছোট্ট সংসার আর স্বামী মাকুকে আঁকড়ে বেঁচে থাকে ধনা। শত দারিদ্রতার মাঝেও বোয়ালদাড়ের এই ঘরটাই ছিল ধনা আর মাকুর ভালোবাসার এক টুকরো স্বর্গ।
তবুও একদিন অভাবের তাড়নায় বোয়ালদাড়ের চেনা গণ্ডী পেরিয়ে কলকাতা পাড়ি দেয় মাকু।
তারপর...
এক নিস্পৃহ স্তব্ধতার মাঝে হারিয়ে যায় মাকু।
জাগতিক হিসেব-নিকেশ আর সামাজিক ভয়কে উপেক্ষা করে একাই কলকাতার বুকে পা রাখে ধনা। লক্ষ লক্ষ মানুষের এই অচেনা কল্লোলিনীতে তার প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে ধনার সামনে উন্মোচিত হতে থাকে ভয়ঙ্কর অন্ধকার জগৎ।
সত্যিই কি নিরুদ্দেশ হয়ে গেল মাকু? নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো অজ্ঞাত রহস্য? লাখো মানুষের ভিড়ে ধনা কি শেষ পর্যন্ত খুঁজে পাবে তার মাকুকে?
পরিযায়ী শ্রমিকের জীবন, মানবপাচারের নিষ্ঠুর চক্র আর এক নারীর ভালোবাসাকে ফিরিয়ে আনার অদম্য জেদ নিয়ে গড়ে উঠেছে শ্বাসরুদ্ধকর উপন্যাস— ‘নিরুদ্দেশনামা’।

184 pages, Hardcover
Published July 11, 2026
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
August 1, 2026
🍁বই:- নিরুদ্দেশনামা
🍁লেখক:- রণদীপ নন্দী
🍁প্রকাশনা:- পত্রভারতী
🍁মুদ্রিত মূল্য:- ৩০০ টাকা
"ধনা, পারুল বা মাকুদের যুদ্ধ কোনও ইতিহাস বইয়ে লেখা হয় না। তাদের দিনপঞ্জি কোনও ছাত্র দুলে দুলে মুখস্থ করে না অলস দুপুরে। তাদের জীবন জুড়ে অসংখ্য স্বপ্নেরা অবহেলায় ভাঙে, গড়ে। তাদের ইচ্ছে পিষে যায় ভারী জুতোর তলায়। তবুও রাত নামে, ভোর হয়। ধনারা বাঁচে। অলিতে গলিতে ছত্রাকের মতো বেড়ে ওঠে, লড়াই করে। হেরে যায়, মরে যায়।"
পড়ে শেষ করলাম সদ্য প্রকাশিত সামাজিক উপন্যাস রণদীপ নন্দীর লেখা "নিরুদ্দেশনামা"। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই উত্তর দিনাজপুরের এক গ্রাম বোয়ালদাড়ে এক ছোট্ট কুঁড়ে ঘরে মাকু আর ধনার ছোট্ট সংসার। অর্থের প্রাচুর্য হয়ত তাদের নেই তবে মায়ার বাঁধন আছে, ভালোবাসা আছে, শাসন আছে আর আছে অগাধ ভরসার জায়গা। তাদের শান্তির নীড় একদিন প্রকৃতির নিষ্ঠুর কুঠারাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় আর বেঁচে থাকার তাগিদে মাকুকে একা চলে আসতে হয় কলকাতায়। আর ধনা গাঁয়ে বসে দিন গুনতে থাকে তার স্বামীর ফিরে আসার।
নির্ধারিত সময়ের পর মাকুর সহযাত্রীরা ফিরে এলেও মাকু যখন ঘরে ফেরে না, তখন নিজের স্বামীর খোঁজে ধনা একাই পাড়ি দেয় কলকাতায়। তবে কলকাতা তো আর ছোট্ট জায়গা নয়। এত বড় শহরে শুধুমাত্র নামের ভিত্তিতে কাউকে খুঁজে পাওয়া কি এতই সোজা? সেই উত্তরই পাঠক খুঁজে বেড়ায় উপন্যাসের পাতায় পাতায়।
গোটা উপন্যাসে এমন অনেক মুহূর্ত আসে যখন মনের ভেতর কেমন হাহাকার করে, মনে হয় যেই মানুষ গুলো এত অল্পে খুশি, ততটুকু খুশি দিতেও ঈশ্বর এত কৃপণ কেন? পুরো বইয়ের কোথাও এতটুকু রূপকথার ছোঁয়া নেই; কেবল রয়েছে বাস্তবের হিংস্র আঁচড়। পরিযায়ী শ্রমিকের প্রকৃত জীবন, মানুষ পাচারের কদর্য সত্যি এবং আরও কিছু চমকপ্রদ ঘটনা যা আমরা প্রতিদিনই হয়ত ট্রেনে, বাসে দেখি তবে সেভাবে আমল দিই না সেসবই সুনিপুণ কলমের আঁচড়ে লেখক ফুটিয়ে তুলেছেন এই বইতে। উত্তম বসাক, লাল্টু, নিমাই বাবুর মত চরিত্র যেমন বিরক্তি আর ক্ষোভের জন্ম দেয়, তেমনই পারুলের মতো চরিত্ররা আশ্বাস দেয় - এরা আছে বলেই পৃথিবী হয়ত সুন্দর।
উপন্যাসের শেষটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। একটু অন্যরকম সমাপ্তি হলে হয়ত মনে শান্তি পেতাম কিন্তু এর অন্যথাই প্রমাণ করে, বাস্তব কতটা তীক্ষ্ণ! যাঁরা বাস্তবসম্মত সামাজিক উপন্যাস পড়তে পছন্দ করেন, তারা একবার পড়ে দেখতেই পারেন।
"নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।"

October 3, 2026
কি অসম্ভব সুন্দর গল্প । সময়ের সাথে সাথে স্বপ্নর জন্ম আর মন থেকে দুমড়ে মুচড়ে সেই স্বপ্ন গুলো শেষ হয়ে যাওয়া। গ্রামের এক দম্পতির একে ওপর কে খুঁজে পাওয়ার চেষ্টা, নিজের শত কষ্টের মধ্যেও কতজন অন্যের খুশি তে ঈর্ষান্বিত না হয়ে বেঁচে থাকতে পারে? আর তারপরেও যখন তাদের মাথার ওপর ছাদ, একে ওপর কে খড়কুটোর মতো জড়িয়ে ধরে বেঁচে থাকার চেষ্টা টুকুও কেউ কেড়ে নেয় বা কোনো পরিস্থিতি তে হারিয়ে যায় তখন??? বেঁচে থাকার ইছার ও কি তখন সমাপ্তি ঘটে? এই গল্প কিন্তু শুধু দুজন মূল চরিত্রের journey না । সাথে জড়িয়ে আছে আরও অনেক চরিত্র র জীবন কাহিনী । পড়ে দেখতে পারেন ভালো লাগবে ।
August 22, 2026
বইটা অসাধারণ এত সুন্দর স্টোরি মানে এটা নিয়ে একটা সিনেমা যদি হয় তাহলে হয়তো আমি দু তিনবার দেখব। আর রণদীপ দার এটা মাস্টারপিস মার্ক করে দাও। বইটার মধ্যে কোন খুঁত আমি খুঁজে পাইনি । আমার পেজে ডেডিকেটেড রিভিউ ভিডিও আসতে চলেছে বই টা নিয়া
ইনস্টাগ্রাম পেজ - @digitaldiary.rahul
FB page - Digital diary
ইনস্টাগ্রাম পেজ - @digitaldiary.rahul
FB page - Digital diary
Displaying 1 - 3 of 3 reviews