Jump to ratings and reviews

সন্দেশ কমিক্‌স সমগ্র ১

First volume of collection of comics published in Sandesh Magazine

452 pages, Hardcover

First published January 1, 2015

Loading...
Loading...

About the author

Sandip Ray

45 books14 followers
Sandip Ray (Bangla: সন্দীপ রায়) is a film director living in the city of Kolkata, West Bengal, India. He is the only son of the noted Bengali director Satyajit Ray and Bijoya Ray.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (40%)
4 stars
4 (40%)
3 stars
2 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 46 books1,951 followers
May 12, 2015
একগাদা মন-ভারী করে দেওয়া বই-এর পর যখন এই প্রকাণ্ড, এবং প্রায় আক্ষরিক অর্থে "মহা"গ্রন্থটি পড়া শুরু করেছিলাম, তখন বাসনা ছিল এতে পাঁচে ছয় বা সাত তারা দেওয়ার| কিন্তু সেই "তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে" কথাটাই মর্মান্তিক-ভাবে ফলে গেল, আর আমি রেগেমেগে বইটাতে শেষ অবধি তিনটের বেশি তারা বসাতে পারলাম না| কেন? কারণ এমন একটি বই প্রকাশ করার সময় যে যত্ন আর চিন্তনের আশা করেছিলাম, তা আদৌ পূরণ হয়নি নিম্নলিখিত কারণগুলোর জন্যে:

১) সম্পাদকের কথা: "সন্দেশ"-এ কমিকস ছাপা হওয়ার ইতিহাসটা খুব সংক্ষেপে অথচ তথ্যানুগ-ভাবে তুলে ধরা হয়েছে এই লেখায়| কিন্তু প্রকাশকের তরফে একটা অমার্জনীয় ত্রুটি ঘটেছে এখানেই, কারণ পাতার বিন্যাসে ভুল থাকায় বইটা খুলেই ধাক্কা খেতে হচ্ছে|

২) ১০০% পাঠকের কাছেই কমিকস আজ "গ্রাফিক নভেল" হিসেবে সম্মান পাচ্ছে তার 'সিরিয়াস' চিত্র-কাহিনির জন্যে| এই বই-এর মলাট দেখেও এমনটাই মনে হয়েছিল যে অবশেষে আমরা সন্দেশের পাতায় লুকিয়ে থাকা বা হারিয়ে যাওয়া রোমহর্ষক গ্রাফিক নভেলগুলো এবার দু-মলাটের মধ্যে পাব| পোড়া কপালে তা জুটল না| বরং ৪৫২ পাতার বই-এর প্রায় অর্ধেক জুড়েই রয়েছে কার্টুন, হাত-পাকাবার আসর, আর নানা-রকম হালকা-পলকা লেখা-আঁকা|

৩) যে ক'টা সিরিয়াস গ্রাফিক নভেল এতে স্থান পেয়েছে, তাদের ছাপাবার সময় কেন যে একটু পরিস্কার করে নিয়ে নতুন লে-আউট ব্যবহার করা হলনা, সেটা কিছুতেই বোধগম্য হচ্ছেনা| যদি পত্রিকায় প্রকাশের ফ্যাক্সিমিলি চেহারাই ব্যবহার করার কোন আইনি বা সম্পাদকীয় বাধ্য-বাধকতা ছিল, তাহলে তো আর একে আলাদাভাবে 'সম্পাদিত' বলাই যায়না|

৪) এই ক্ষুদ্রাতিক্ষুদ্র ফন্টে ঘিঞ্জি প্যানেলে ছাপিয়ে শুধু সিরিয়াস নয়, মজাদার চিত্রকাহিনিগুলোরও বারোটা বাজান হয়েছে| পত্রিকা-প্রকাশের সময় যে সীমাবদ্ধতা থাকে, সেগুলোকে অনায়াসে অতিক্রম করা যেত এই সংকলন প্রকাশের সময়ে, বিশেষত স্রষ্টারা (আঁকিয়ে ও লিখিয়ে) যখন জীবিত| তা সত্বেও এই জোড়াতালি করে "সমগ্র" প্রকাশের প্রয়াসকে মন-খুলে সাধুবাদ দিতে পারছিনা|

সব মিলিয়ে, বইটা পড়ে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির বোধটাই বেশি হচ্ছে| হয়ত সুদূর ভবিষ্যতে (কথাটা প্রায় কল্পবিজ্ঞান কাহিনির মত শোনাচ্ছে, তাই না?) আমরা আক্ষরিক অর্থে সংগ্রহ-যোগ্য এক সংকলন পাব, তদ্দিন এতেই ভরসা রাখা ছাড়া উপায় নেই!
Displaying 1 - 1 of 1 review