What do you think?

বেলারাণীর বেনারসী
যে গল্পগুলি নিয়ে এই সংকলন তাদের বিষয় বৈচিত্র চলমান জীবনকে ধারণ করেছে ঐতিহাসিক দলিলের মতো। জীবনের আখ্যানের পাশাপাশি কয়েকটি মৃত্যুর উল্লেখ আছে এই গল্প সংকলনে। জীবনের মতো এই সব মৃত্যুও বিচিত্রতায় বিশিষ্ট।
176 pages, Hardcover
Published April 1, 2026
About the author
Hasnat Abdul Hye
79 books17 followersহাসনাত আব্দুল হাই (English: Hasnat Abdul Hye) একজন বাংলাদেশি লেখক এবং প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। তিনি বাংলা একাডেমী পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জগদীশ চন্দ্র বসু পুরস্কার, শের-ই-বাংলা পুরস্কার, এস.এম. সুলতান পুরস্কার, শিল্পাচার্য জয়নুল পুরস্কারে ভূষিত হন।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
August 30, 2026
হাসনাত আবদুল হাইয়ের 'বেলারাণীর বেনারসী' বইখানা লেখকের ২০২৩ থেকে ২০২৬ সাল অব্দি লেখা ১৭খানা গল্পের সংকলন নিয়ে এই বই যেখানে সামাজিক, পারিবারিক, রোম্যান্টিক এমনকি সায়েন্স ফিকশন জনরার গল্পও স্থান পেয়েছে।
একজন অপ্রকৃতিস্থ লোকের গল্প নিয়ে 'লেকের পাড়ে লোকটা'। এক পরিবারে সন্তান অ্যাডপশন নিয়ে গল্প 'তুলনা একটি মেয়ের নাম' গল্পটি। পারিবারিক দায়িত্বে পিষ্ট হয়ে একাকী এক নারীর কথা উঠে এসেছে 'মনোয়ারা এখন' গল্পে। মুক্তিযুদ্ধে এক নারীর আত্মত্যাগের গল্প 'বেলারাণীর বেনারসী'। সায়েন্স ফিকশনের সাথে এক বৃদ্ধ যুগলের ভালোবাসার গল্প লেখক বলেছেন 'ডাইনোসর' গল্পে। এমনি সব ভিন্ন স্বাদের গল্প পাবেন পাঠক এক মলাটের মধ্যে।
লেখকের গল্প বলার ধাঁচ অসাধারণ। কিছু কিছু গল্পের প্লট খুব সাধারণ। কিন্তু এই সাধারণের মধ্যেও অসাধারণ হয়ে উঠেছে লেখকের লেখনীশৈলীর গুনে। প্রাঞ্জল এবং মেদহীন লেখার জন্য একের পর এক গল্প পড়ে আরাম লেগেছে বেশ।
এক নজরে:
বইয়ের নাম: বেলারাণীর বেনারসী
লেখক: হাসনাত আবদুল হাই
প্রকাশনী: প্রসিদ্ধ পাবলিশার্স
প্রথম প্রকাশের সাল: এপ্রিল ২০২৬
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা