ইতি নামের ছোট্ট একটা সহজ, সরল, প্রাণবন্ত মেয়ের কাহিনী এটি। রূপনগরে এসে জড়িয়ে গেল অনাথ মেয়েটি অজানা অচেনা কয়েকটি মানুষের নিঃস্বার্থ ভালবাসার জালে। শান্তিনীড়ে জায়গা তো পেলই। ছয়টা বছর হাসল, কাঁদল- নিরানন্দ এক পরিবারে বইয়ে দিল ও প্রাণের বন্যা। এমন কি স্পষ্টবাদী লীনাখালাকেও স্বীকার করতে হলো, মেয়েটির তুলনা হয় না। তোমারও ভাল লাগবে ওকে।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
কাজী আনোয়ার হোয়েনের কিশোর উপন্যাস এর মধ্যে এই গল্পটাও অনেক বেশি ভালো লাগলো।❤️ বিদেশি উপন্যাস অবলম্বনে হলেও উনার থেকে ভালো রূপান্তর মনে হয়না কেউ করতে পারত।
এত্ত সুন্দর একটা বই, মন ভালো করে দেবার মতো। শেষ করে মনে হচ্ছে শেষ কেন হলো? এর অন্যান্য পার্টও কি সেবা থেকে রুপান্তর হয়েছে কিনা খোঁজ নিতে হবে। আর না পেলে এটার মূল বই মানে Anne of green gables পুরো সিরিজটাই পড়তে হবে।
এই বইটি আমার পড়া সবচেয়ে "হার্ট টাচিং" কিশোর উপন্যাস। বইটি পড়ার অনুভূতি অসাধারণ। ইতি নামের ছোট্ট একটি মেয়ের কাহিনী এটা। অন্য ১০টা কিশোর উপন্যাস থেকে এই বই কিছুটা আলাদা এবং সেটাই আমার সবচেয়ে ভালো লেগেছে।