Jump to ratings and reviews

১০ সেকেন্ড — একজন বাবার গল্প

শামসু কখনো নায়ক হতে চায়নি। সে শুধু চেয়েছিল তার মেয়েটা মানুষ হোক। জীবিকার তাগিদে রঙের কাজ করা শামসু প্রতিদিন ভয়কে জয় করে কাজ করে যায়। কারণ তার সংসার আছে, স্বপ্ন আছে।

কিন্তু একদিন হঠাৎ দড়ি খুলে যায়। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে শামসুর সামনে ভেসে ওঠে তার পুরো জীবন। নদীর পাড়ে কাঁটানো শৈশব, দারিদ্র্য, হারিয়ে যাওয়া মানুষগুলো, ভালোবাসা, সংগ্রাম, আর ছোট মেয়েটার মুখ।

মাত্র ১০ সেকেন্ড। একজন মানুষ আকাশ থেকে নিচে পড়ছে। শামসুর নামের সেই সাধারণ মানুষটি ফিরে দেখছে তার জীবনের গল্প।

জীবন খুব ছোট নয়, আমরা সময় পাই না বলেই ছোট মনে হয়। কখনো কখনো পুরো জীবন ভেসে ওঠে মাত্র ১০ সেকেন্ডে।

“১০ সেকেন্ড” সেই রকমই এক গল্প। একজন বাবার গল্প। খুব সাধারণ একজন মানুষের গল্প।

Hardcover

First published June 21, 2026

Loading...
Loading...

About the author

Sumon Bhuiyan is a Bangladeshi author who writes contemporary fiction, psychological mystery, and horror.

His stories explore human emotions, relationships, memory, and the hidden side of everyday life.

His published works include
*Mrittu*,
*Asole Uni Ke...?*,
*Nishash* (eBook), and
*10 Seconds*.

Through his writing, he aims to create stories that connect with readers and leave a lasting impression.
========
সুমন ভূঁইয়া একজন বাংলাদেশি লেখক। তিনি সমকালীন গল্প, মনস্তাত্ত্বিক রহস্য এবং হররধর্মী লেখা নিয়ে কাজ করেন।
তাঁর লেখায় উঠে আসে মানুষের আবেগ, সম্পর্ক, স্মৃতি এবং জীবনের অদেখা দিকগুলো।

তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে
‘মৃত্যু’,
‘আসলে উনি কে...,
‘নিঃশ্বাস’ (ই-বুক) এবং
‘১০ সেকেন্ড ’।

সহজ গল্পের মাধ্যমে পাঠকের মনে দীর্ঘস্থায়ী অনুভূতি তৈরি করাই তাঁর লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for BoiBela Tales.
17 reviews3 followers
August 3, 2026
দুঃখ আর সুখ একে অপরের পরিপূরক হয়েই একটা জীবনকে এগিয়ে নিয়ে যায়। একটিকে বাদ দিয়ে অন্যটিকে পরম সঙ্গী করে কখনো জীবনযাপন করা যায় না। সম্পর্কের যে বেড়িতে আমরা জড়িয়ে পড়ি, তাতে সুখ-দুঃখকে সঙ্গী করে নিয়ে একসাথে বেঁচে থাকাকে উপভোগ করার নামই হয়ে ওঠে ❝সংসার জীবন।❞

🔹একজন সাধারণ রংমিস্ত্রী শামসু, যার ছোট্ট জীবনের একমাত্র বেঁচে থাকার আশা তার মা, তার বউ আর তার একমাত্র কন্যা সন্তান মুনিয়া।
একটি দুর্ঘ'টনার মুহূর্তে মাত্র ১০ সেকেন্ডের ভেতর শামসুর জীবনের স্মৃতি, স্বপ্ন ও পরিবারের প্রতি ভালোবাসা একের পর এক উন্মোচিত হতে থাকে। ১৩তলা ভবনের একেকটি তলা হয়ে ওঠে শামসুর জীবনের ১০ সেকেন্ডের অতীতের গল্প। শামসুর মস্তিষ্কে আর চোখের সামনে ফুটে ওঠে এক ছোট্ট ছেলে থেকে ধীরে ধীরে দায়িত্বশীল হয়ে ওঠা এক স্বামী আর যত্নবান হয়ে ওঠা এক বাবার জীবন। মাত্র ১০ সেকেন্ডের ভেতর জীবন, স্বপ্ন, সংগ্রাম আর পরিবারের প্রতি একজন বাবার ভালোবাসা অসাধারণভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে।

শেষ অব্দি শামসু কি পেরেছিলো তার বাঁচার আশার হাত ধরতে? নাকি সে এতোগুলো দুঃখের দিন পারি দিয়ে শেষে এসে হেরে গিয়েছিলো জীবনের কাছে?

🔹পাঠ্যানুভূতি:
এটি ছিল লেখকের লেখা আমার পড়া তৃতীয় বই। বইটি পড়ে একটু আবেগপ্রবণ হয়েছিলাম বটে কারণ “বাবা” -একটি আবেগের নাম। দৈনন্দিন জীবনযাত্রায় আমরা যতই কঠিন হই না কেন, এই সম্পর্কগুলো আমাদের হৃদয়ের সবচাইতে নরম জায়গা দখল করে থাকে। একটি সংসার, একটা পরিবারকে দাঁড় করানোর পেছনে একজন বাবার সংগ্রামের প্রতিচ্ছবিই হলো ‘১০ সেকেন্ড’ বইটি। লেখক বইটিতে তুলে ধরতে চেয়েছেন একজন বাবার জীবনে বেঁচে থাকার আশা যখন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, তখন তিনি কীভাবে বাঁচার আশা খুঁজেন। তিনি তুলে ধরেছেন, কীভাবে একজন বাবা তার জীবনের প্রিয় মানুষগুলোর মুখে তার বেঁচে থাকার আশা খুঁজতে থাকেন।

পরিশেষে, লেখকের গল্পটি আমার মোটামুটি ভালো লেগেছে। তবে চলিত আর আঞ্চলিক ভাষার সংমিশ্রণ, একই লাইনের বেশ কয়েকবার পুনরাবৃত্তি, সামান্য কিছু বানানের ভুল যদি এড়িয়ে যাওয়া যায়, তাহলে বইটি পড়ে ভালো লাগবে। অবশ্যই বইটি ছোট বাচ্চাদের পড়ার জন্য নয়, কেননা বইটি শুধু আবেগঘন-ই নয়, পাশাপাশি ২/১ জায়গায় একটু প্রাপ্তবয়স্কদের উপযোগী সংলাপ-ও লেখা হয়েছে। আর বইটির প্রোডাকশনের কথা বলতে গেলে, এককথায় অসাধারণ ছিলো। বাইন্ডিং, প্রচ্ছদকরণ, নামকরণ সবই আমার কাছে ভালো লেগেছে।

বইটির সমাপ্তি আমাকে লেখক হুমায়ূন আহমেদের বইয়ের সমাপ্তির মতো স্বাদ দিয়েছে, যার জন্য আমি একটু অসন্তুষ্ট। এরপর শামসুর কী হলো? -এটা জানার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়েই বইটি হুট করেই শেষ হয়ে গেলো। ❝অপেক্ষা❞ -তে আসলে আমাদের সামনের সময়ে কী ঘনিয়ে আসে, তা জানতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দিয়ে লেখক গল্পটি শেষ করে ফেলেছেন।
Displaying 1 - 1 of 1 review