এ এক বিপজ্জনক ত্রিভুজ প্রেম। দুই গুপ্তচরের ফাঁদেআটকা পড়েছে সুন্দরী এক তরুণী - একজনকে সে ভালবাসে, অপরজন তার স্বামী। তরুণ ডাক্তার তানভির চৌধুরী সমাজতন্ত্রের একনিষ্ঠ ভক্ত, রাশিয়ানদের সাহায্য করতে চায় সে। কবি পুলক হাসান মুক্তিযুদ্ধের সমর্থক, তার কাজ বীর মুক্তিযোদ্ধা মাসুদের হাত শক্তিশালী করা। উতপ্ত রণাঙ্গন আফগানিস্তানে পালিয়ে এসেছে তিথি ইসলামও। সে ভুলতে চায় তার প্রেম।
শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।