Jump to ratings and reviews
Rate this book

আর্জানিয়া #4

সর্পিণী-মায়াবিনী

Rate this book
সি. এস. লিউইস-এর জগদ্বিখ্যাত কাহিনী "দ্য ক্রনিকলস অফ নারনিয়া" কিশোরদেরকে নিয়ে যায় অজানা এক জাদুর দেশে। সেখানে গাছপালা হেটে বেড়ায়, জলপরী-গাছপরীরা দল বেঁধে নাচে, পশুপাখি কথা বলে, দৈত্য-দানোরা মানুষের সাথে বন্ধুত্ব পাতায়, একের পর এক রহস্যময় ঘটনা কল্পনাকেও হার মানায়। লিউইস-এর সে কাহিনী অবলম্বনে বাংলাদেশের কিশোরদের জন্য এদেশী পটভূমিতে রচিত হয়েছে এ বই।

66 pages, Hardcover

First published February 1, 1995

1 person is currently reading
15 people want to read

About the author

A.T.M. Shamsuddin

15 books7 followers
এ.টি.এম. শামসুদ্দীন আমাদের দিয়েছেন কিশোর ক্লাসিক, অনুবাদ, গল্প সংকলন ও কিশোর থ্রিরার এডভেঞ্চার সিরিজের বেশ কিছু জমজমাট বই।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (55%)
4 stars
4 (44%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Pranta Dastider.
Author 18 books328 followers
June 14, 2015
এ বইটিও ভালো। নতুন সব চরিত্রে ভরপুর। তবে সিংহরাজ আছেন।

রাজ্যের রাজপুত্র হারিয়ে গেছেন উদ্ধার করতে হবে তাকে। কিন্তু কোথায় সে? জাদুহীন পৃথিবী থেকে দুজনকে সিংহরাজ নিয়ে এলেন জাদুরাজ্যে, বলে দিলেন কিছু সূত্র, যা ওদের সন্ধান দেবে রাজকুমারের। কিন্তু শেষমেশ ওরা কি উদ্ধার করতে পারলো রাজকুমারকে? কোথায় আছে সে?!

গল্পে শুরু এবং শেষে কিছু চরিত্রের বিবর্তন লক্ষণীয় (সিরিজের আগের বইগুলোর সাথে সামঞ্জস্য রেখে); গল্পের অ্যাডভেঞ্চারটিও দারুণ। প্রথম থেকেই মোটামুটি উপভোগ্য।

তবে একটা জিনিশ লক্ষ্য করলাম, সিরিজের প্রথম বই থেকে এখনো পর্যন্ত পৃথিবী থেকে আগত সব চরিত্রই তলোয়ারবাজি, ছুড়িচালনা ইত্যাদিতে পটু। ব্যাপারটা অত্যান্ত দৃষ্টিকটু, যেহেতু তাদের পূর্ববর্তী কোনও প্রশিক্ষণ নেই। যদিও যাই হোক, সিংহরাজ চাইলে জাদুবলে তাদের অনেক খমতাই দিতে পারেন। সেরকমটা স্পষ্ট করে বলে দিলে আসলে আরও ভালো হতো।

দেখি শেষ বইতে কি হয়! ... নারনিয়া সিরিজে বইয়ের সংখ্যা সাতটি, এই সিরিজে মাত্র পাঁচটি বই কেন কে জানে? বুঝতে পারছিনা সঠিক। নাকি আরও বই আছে যেগুলোর কথা আমি জানিনা! তেমন হলে ভালো হবে না মন্দ হবে সেটাও আপাতত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। :P
Displaying 1 of 1 review