সি. এস. লিউইস-এর জগদ্বিখ্যাত কাহিনী "দ্য ক্রনিকলস অফ নারনিয়া" কিশোরদেরকে নিয়ে যায় অজানা এক জাদুর দেশে। সেখানে গাছপালা হেটে বেড়ায়, জলপরী-গাছপরীরা দল বেঁধে নাচে, পশুপাখি কথা বলে, দৈত্য-দানোরা মানুষের সাথে বন্ধুত্ব পাতায়, একের পর এক রহস্যময় ঘটনা কল্পনাকেও হার মানায়। লিউইস-এর সে কাহিনী অবলম্বনে বাংলাদেশের কিশোরদের জন্য এদেশী পটভূমিতে রচিত হয়েছে এ বই।
শেষ হল অচিন দেশে ভাণ্টু। সিরিজে আপাতত আর বই নেই জতদুর জানি। এই বইটি ছিল একটি অন্তর্বর্তীকালীন আর্ক/গল্প। সিরিজের প্রথব বই অর্থাৎ, সিংহ আর ডাইনী'র, ঠিক কিছুদিন পরের কাহিনী এটি। গল্পে ভাণ্টুর অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ কিছুটা অনুমান যোগ্য হলেও গল্পটি অ্যাডভেঞ্চার বলে তেমন একটা সমস্যা হয়নি। তাছাড়া পুরাতন চরিত্রগুলোকে ফিরে আসতে দেখে ভালো লেগেছে।
যাই হোক, সিরিজটা শেষ করলাম। ভালোই লাগলো। বহুদিন পর এরকম টানা পড়ে কোনও সিরিজ শেষ করলাম। তাও আবার একদিনে!! :D দারুণ শান্তি লাগছে। ^_^