What do you think?


অশ্বত্থামা হত
পাঁচটি ছেলে এক ভাবে বসে আছে। যেন ঘুম ঘোরে আচ্ছন্ন৷ ঠিক তখনই সর্বানন্দ নিঃশব্দে ঘরে ঢুকলেন। তারাশঙ্কর ভট্টাচার্য একটা ঘুমপাড়ানি গানের মতো মন্ত্রপাঠ করছেন। আস্তে আস্তে পাঁচজনই দুলতে শুরু করেছে। তারাশঙ্কর ভট্টাচার্য মন্ত্র পাঠ থামিয়ে জিজ্ঞাসা করলেন, "আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই। তোমাদের মনের গুপ্ত দ্বার উন্মুক্ত হোক। বল, তোমরা কারা? কত যুগ আগের এক অচেনা জায়গা থেকে এসেছে তোমরা? কেন এসেছ?" ঘড়ঘড়ে গলায় যেন বহুদূর থেকে এক সঙ্গে উত্তর এল। যেন হাওয়ায় ভেসে ভেসে বাতাসের মত হালকা গলায় ভেসে এল কিছু বর্ণ, "আমরা উপপান্ডব", চমকে উঠলেন তারাশঙ্কর ভট্টাচার্য, "তা কী করে হবে? যাঁদের উপপান্ডব বলে জানি, তাঁরা বহু আগে স্বর্গবাসী হয়েছেন। ঠিক করে বল কে তোমরা?" ঠিক একই ভাবে উত্তর এল, "উপপান্ডব।" "কোথায় জন্ম নিয়েছিলে?" "প্রথমে কুরুরাজ্যে।" "সে কোথায়?" "ষোড়শ মহাজনপদের একটি হল কুরুরাজ্য।" "তোমাদের পিতা কে?" "পাণ্ডব।" মাতা?" "দ্রুপদকন্যা কৃষ্ণসখী দ্রৌপদী।" স্তম্ভিত হয়ে গেলেন তারাশঙ্কর ভট্টাচার্য। এ কী শুনলেন তিনি?
144 pages, Hardcover
Published February 1, 2021
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

