Jump to ratings and reviews

বাবলগাম

সফল, ঋতজ্ঞ, বিকাশ, পিউয়ের মতো মানুষরা চাকরি হারিয়েছে। আর এই আকস্মিক বিপদের মুখে পড়ে তাদের জীবন পালটে গিয়েছে সম্পূর্ণ। তার মধ্যেই কেউ অপেক্ষা করছে ডব্লুবিসিএস-এর ফলাফলের। কেউ সেলসম্যানের চাকরি নিয়ে বিপন্নতার সম্মুখীন হয়েছে। কাউকে আবার জোর করে বিয়ে দিয়ে দেওয়ার কথাও হচ্ছে। এই আকস্মিক বিপদের মুখে পড়ে ভেঙে গিয়েছে কারও প্রেম। কাউকে আবার সহ্য করতে হচ্ছে অপমান। আর এর সঙ্গে জড়িয়ে স্থানীয় গুন্ডা আর নেতা। আর আছে পোষা। তার মুদির বড় দোকান যেন এই উপন্যাসের একটা কেন্দ্র। নানা সমস্যার মধ্যেও নীলাকে ভুলতে পারে না পোষা।

এত সমস্যা সত্ত্বেও মানুষ সাহস ফিরে পায়। তারা বিপদ থেকে উত্তরণের পথ খোঁজে। লালুর মতো মানুষেরা শত সমস্যার মাঝেও ভালবাসার কথা বলে। দেখাতে বলে মানসিক দৃঢ়তা। আর তাই ক্ষমতাসীন মানুষজন যতই সাধারণ মানুষকে ব্যবহার করার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষের বারবার ফিরে আসার গল্পই নানান চরিত্রের নকশি কাঁথার বুননের মধ্যে দিয়ে বলে যায় ‘বাবলগাম’।

144 pages, Hardcover

Published August 27, 2026

Loading...
Loading...

About the author

Smaranjit Chakraborty

85 books375 followers
স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।

শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (18%)
4 stars
5 (45%)
3 stars
4 (36%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Shuvam Ghosh.
20 reviews1 follower
September 9, 2026
5 Star rating???

গল্পের নাম বাবলগাম কেনো?

যারা তোতলায় তাদের কষ্টের পরিমাপক জানতে চান?

চাকরি চলে গেলে কি হ্য়? কী কী সমস্যার সম্মুখীন হতে হয়?

আমার মতে এই গল্প প্রশ্ন করতে শেখায়, কোথাও গিয়ে আমরা খুব ভালো আছি এটা বোঝায়। গল্পে আমার হলুদ স্কুটি টা খুব প্রিয় কিন্তু তার থেকে প্রিয় ওই লালুদা কে। কিন্তু লালুদার প্রিয় ছারপোকা।

হেঁয়ালি লাগলো? তাহলে বাবলগাম খান কিংবা পড়ুন।
Displaying 1 - 1 of 1 review