Jump to ratings and reviews
Rate this book

Tumi

Rate this book

Hardcover

First published January 27, 2015

Loading...
Loading...

About the author

Mamata Banerjee

39 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (33%)
Displaying 1 of 1 review
Profile Image for Preetam Chatterjee.
7,579 reviews402 followers
August 15, 2024
এমন অনন্যসাধারণ বই বাংলা সাহিত্যে লেখা হয়েছে কি না জানা নেই।

একটু অন্য এক প্রসঙ্গ নিয়ে বলি আগে।

বর্ষায় বৃষ্টিগান। বর্ষার টাপুরটুপুর দিনে বর্ষার গান শোনার একটা অন্যরকম মোহমায়া আছে। বর্ষার সঙ্গে বাঙালি মনের মিতালি রবিঠাকুর ছাড়া কার গানেই বা এমন করে পাব?

নবীন মেঘের সুর লাগে রবিকবির মনে। তাইতেই তো তাঁর ভাবনা যত উতল হল অকারণে। রবীন্দ্রনাথের ঋতুভিত্তিক গান আছে ২৮৩টি এবং তার মধ্যে ১১৫টি বর্ষার গান। কবি তাঁর জীবনস্মৃতিতে লিখেছেন, বৃষ্টি পড়ে টাপুরটুপুর—‘‘ঐ ছড়াটা যেন শৈশবের মেঘদূত।’’

কখনও রবীন্দ্রনাথ লেখেন,

‘‘আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুলধারা কোথাও না ধরে।।’’

আবার কখনও লেখেন,

‘‘আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে

রবীন্দ্রনাথের যোগ্যতম উত্তরসূরি, বাংলা সাহিত্যের বিবেক, বাংলা সাহিত্যের পপ আইকন মমতা বন্দোপাধ্যায়।

গত শতকের পাঁচের দশক। মমতা তখন নেহাতই ছোট। কিন্তু তার মর্মে মর্মে খেলে চলেন রবীন্দ্রনাথ। রবি বাবুর বর্ষার গান।

প্রকৃতি যখন রজঃস্বলা , ধরণীর বুক বাদল-বারি শুষে নিচ্ছে অপার মেদুরতায়। রবীন্দ্র অনুপ্রাণিত মমতা তখন মঙ্গলময় ঈশ্বরকে কবি বর্ষাকে আরও নিবিড় করে কাছে ডাকেন।

তিনি লেখেন এক অমর কবিতা :

বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের লহগো প্রেমান্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। ...........

কিন্তু হায় অদৃষ্ট !! এই কবিতা চুরি করে তাতে সুর দিয়ে গান বানিয়ে বোম্বাইতে বিখ্যাত হন এক অন্য মানুষ।

এই বইয়ের ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে বিশ্বাসভঙ্গের সেই বেদনা।

নামের মোহ ছোট্ট মমতার কখনোই ছিল না। তাই 'তুমি' অর্থাৎ 'Thou' অর্থাৎ সেই ঈশ্বরকে স্মরণ করে লেখা আরো একটি গান অচিরেই তিনি অর্পণ করেন অন্য গীতিকারের হাতে।

গানটি বহুল চর্চিত। কিন্তু সেটি যে আমার মায়ের লেখা, তা কতজন জানতেন?

সে গানটি দিয়েই আমার লেখা শেষ করলাম :

তুমি.. কতো যে দূরে..
কোথা যে হারিয়ে গেলে..
আমার জীবন হতে..
ঠিকানা নেই.. বলো,
খুঁজি কোথায়.. (x3)

আই.. আই.. আই..
আমি তো আছি, আছি তোমারি
তোমারি কাছে, তোমারি পাশে
তোমাতে মিশে,
তোমাকেই আমি ঘিরে আছি..

ও.. তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে,
আমারি সাথী হয়ে
আমি যে একা, বলো
তুমি কোথায়.. ?
ও.. তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে,
আমারি সাথী হয়ে
আমিযে একা,
তুমি কোথায় .. ?

আই.. আই.. আই..
হাতে হাত রেখে কথা দিয়েছি
কথা রাখিনি, ভালোবাসিতে
তাইতো আবার বারে বার আমি,
ফি.রে আসি..
তারা ..তারা. রা.রি.রা

এই গান লেখার সময় তাঁর বয়স মাত্র পনেরো।

ওম্ ঈশা বাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাং জগৎ।

তেন ত্যক্তেন ভুজ্ঞীথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম্।।

আমাদের ঈশোপনিষদ্ বলছে।

This exactly and approximately signifies যে এই গতিশীল বিশ্বে যা কিছু অনিত্য বস্তু আছে সমস্তই পরমাত্মার দ্বারা, আচ্ছাদনীয়।ত্যাগের দ্বারা আত্মাকে পালন কর, কারো ধনে লোভ করো না অথবা ধনে আকাঙ্ক্ষা করো না।কারণ ধন আবার কার? ধন একমাত্র তৃণমূল কংগ্রেসের।

এই মন্ত্রে,ঈশ্বর উপদেশ দিচ্ছেন,সৎভাবে ও নির্লোভ হয়ে জীবন যাপন করার জন্য। আর যাঁরা, তৃণমূলী সন্ন্যাসী হতে চান, তাঁরা হাইকমান্ডকে বখরা না দেওয়া, সব ধরনের, পার্থিব ধনের আকাঙ্ক্ষা ত্যাগ করেন। [Else you'd meet partha and balu's fate]

প্রকৃতপক্ষে, বায়ুত্যাগ হল প্রকৃত সন্ন্যাসীর বৈশিষ্ট্য।

মমতা অতি অল্প বয়সেই এই দর্শন হৃদয়ঙ্গম করেছিলেন।

আমরাও করছি। তাঁর জয় অনিবার্য।

অবশ্যপাঠ্য এই বই। ব্যাংকের ঋণ নিয়ে হলেও এই বই খরিদ করুন ও পড়ুন।

পড়ান অন্যদের।

অলমিতি।
Displaying 1 of 1 review