মাতাল বন্ধুকে জুয়ার টেবিল থেকে তুলে আনতে গিয়ে সংঘাতে জড়াল এড চ্যানিং। গুলিতে নিহত হলো তার বন্ধু। খুনি কস্টেলোকে ধাওয়া করতে গিয়ে হাজির হলো এমন এক এলাকায়-যেখানে স্যান্টি ডাইকারই একচ্ছত্র অধিপতি। ডাইকার খুনি কস্টেলোর আপন মামা। চ্যানিং বিচার তো পেলই না, উল্টো ডাইকারের নির্দেশে নির্মমভাবে চাবুকপেটা হলো। তারপর? কী হবে শেষ পর্যন্ত? চ্যানিং কি পারবে তার প্রতিশোধ নিতে?
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।