কোটিপতি বাবার একমাত্র মেয়ে উইনি। চোর ডগলাসের সঙ্গে জড়িয়ে পড়ে বিপজ্জনক এক অভিযানে। ঝুঁকি, বিশ্বাসহীনতা আর আতঙ্কের মধ্য দিয়ে তারা এগিয়ে যায় আফ্রিকার দিকে। পেছনে ধাওয়া করছে লোভী ও নিষ্ঠুর ঘাতকদল। উদ্দেশ্য গুপ্তধনের নকশা ছিনিয়ে নেয়া। এর মধ্যেই উইনি ও ডগলাসের মাঝে জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক-ভালোবাসা।
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।