Jump to ratings and reviews
Rate this book

শেখের সম্বরা

Rate this book

64 pages, Hardcover

First published February 1, 1994

1 person is currently reading
14 people want to read

About the author

Shawkat Osman

72 books62 followers
Shawkat Osman (Bengali: শওকত ওসমান; Sheikh Azizur Rahman; 1917 – 1998) was a Bangladeshi novelist and short story writer.Osman's first prominent novel was Janani. Janani (Mother)is a portrait of the disintegration of a family because of the rural and urban divide. In Kritadaser Hasi (Laugh of a Slave), Osman explores the darkness of contemporary politics and reality of dictatorship.

Awards
Bangla Academy Award (1962)
Adamjee Literary Award (1966)
President Award (1967)
Ekushey Padak (1983)
Mahbubullah Foundation Prize (1983)
Muktadhara Literary Award (1991)
Independence Day Award (1997)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
1 (25%)
3 stars
1 (25%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Emtiaj.
237 reviews86 followers
July 25, 2015
জানি না বইয়ের কন্টেন্ট যখন পত্রিকায় প্রকাশিত হচ্ছিল বা পরে বই আকারে প্রকাশ হল তখন শাসক বা অনুভূতিপ্রবন মানুষগুলোর প্রতিক্রিয়া কী ছিল!

বইটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? অনুকবিতাও বলা যাবে, প্রবচনও, অনুপ্রবন্ধও বলা যায়। বইটা আসলে কী জানি না!

হিন্দু মুসলমান হওয়ার আগে
মানুষ হওয়া লাগে।


এই কথাটা শওকত ওসমান বা আর কারো বলা লাগে না, কিন্তু বারবার কাউকে না কাউকে বলে দিতে হয়। কী অবস্থা!
তুমি কী হিন্দু? এক বন্ধুর ওয়ালে আরেক বন্ধুর প্রশ্ন! প্রশ্নের কারণটা হচ্ছে, ছেলেটার ফেইসবুক নাম দাদা এক্স। মেয়েটা হয়তো জানে না দাদা শব্দের ধর্মীয় সম্পর্কহীনতা বা জানলেও ধর্ম টেনে এনেছিল ধর্মীয় গোঁড়ামির কারণে। কী বিচিত্র মানুষ নিয়ে বসবাস করি এই পৃথিবীতে। বইয়ের পরের পৃষ্ঠায় আছে,

ট্র্যাজিকের পর্যায়ে পড়ে মানুষ
করুণার পাত্র প্রাণী।
আমাদের কোথাও নেইকো স্থান
আমরা হিন্দু অথবা মুসলমান।।


***

বড় অসহায় রসুল ও আল্লা
যে-দেশে সরকার খোদ মোল্লা।


অথবা

যমজ ভাষণ
(১)
জন্মের আগে, জানের আগে

আমাদের মগজ
শত বছর ধরে
আজরাইল করেছে কবজ।।


(২)
অবশিষ্ট তামাসা

যে যুগে আমেরিকান-রাশিয়ানরা
চাঁদে গিয়ে ছিটোয় প্রসাবের পানি
আমরা তখন দীর্ঘশ্বাস বুকে চেপে
রাস্তায় দুরন্ত রৌদ্রে রিকশা টানি।


অথবা

"অশিক্ষিতের সংস্কৃতি ধর্ম। শিক্ষিতের ধর্ম সংস্কৃতি।"
একথা আমার বলে দাবী করা মানে চুরি।
পূর্বে বলে গেছেন (কুমিল্লা দারোগাবাড়ীর সন্তান)
স্বর্গীয় মোতাহার হোসেন চৌধুরী।


এগুলো পড়ে মনে হয়, শওকত ওসমানের ফাঁসি চাই বলে কী কোন মিছিল বের হয়নি?

উঠে এসেছে মুক্তিযুদ্ধ, পাকিস্তানের প্রতি ঘৃণা।

আমি বেশ্যা
বেশ্যা আমার মা
বেশ্যা ছিলেন নানী
আমরা তিন পুরুষ পাকিস্তানী।


ভজেছিলাম ইরাবতী
ছেড়ে ইছামতী
মুক্তিযুদ্ধে মা-বোন হোলো
ধর্ষিতা অসতী।।


সৈন্যের দোসর, '৭১-এর ঘাতক
এখনও কওমের প্রধান সেবক।
কারণ, সে বক।।


তোমার আমার সরকার
তাদের কিন্তু দরকার
আল-বদর, রাজাকার।


.....
.....
ঠিক চব্বিশ বছর পরে
হেই জায়গা গেল ফাটি
অহন পুরাতন জখম চাটি
থামাইনি তবু নৃত্য আর গানঃ
মুসলিম ওয়াতান, মুসলিম ওয়াতান
পাকিস্তান, পাকিস্তান।


(ওয়াতান মানে আবাসভূমি)

উঠে এসেছে আরো অনেক কিছু। বৃদ্ধকাল, রাষ্ট্রীয় শাসন, মূর্খতা, বাংলা ভাগ, এককালের কাফের কবি নজরুল যে মুসলমান কবি হয়ে গেল সেটা, এরকম আরো অনেক কিছু।
"নাসরিন" শব্দের অর্থঃ বন্য গোলাপ
কম্‌তি হয় না কিন্তু সুগন্ধের তাপ

এটা তসলিমা নাসরীনকে নিয়ে কিছু কী না ভাবছি, সময়টা যেহেতু '৯৪।

শেষ করছি বড়-সড় একটা দিয়ে।

description
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.