What do you think?

অয়ন-জিমি #9.5-9.6-10
অয়ন-জিমি ভলিউম ২: ভিক্টোরিয়ার হীরে+রেলগাড়ি ঝমাঝম+হ্যারোভিলের রহস্য
ভিক্টোরিয়ার হীরে
ছ’টা হীরে বসানো অ্যাণ্টিক এক নেকলেস, দাম নয় লাখ ডলার!
সবার চোখের সামনে থেকে চুরি হয়ে গেল ওটা।
ঘটনাটা ঘটেছে বান্ধবী রিয়ার জন্মদিনে, ওখানেই হাজির অয়ন-জিমি।
হাত পা গুটিয়ে কি আর বসে থাকে ওরা? নেমে পড়ল রহস্য সমাধানে।
রেলগাড়ি ঝমাঝম
জিমির বাবা-মায়ের সঙ্গে ট্রেনে চেপে ডেনভারে যাচ্ছে
অয়ন-জিমি। পথে পরিচয় হলো মিসেস ডেইজি মুনরোর সঙ্গে।
ঘটতে শুরু করল রহস্যময় ঘটনা।
কে ক্ষতি করতে চায় তাঁর? কেন?
হ্যারোভিলের রহস্য
নেভাদার এক ছোট্ট শহর হ্যারোভিলে বেড়াতে গেছে
অয়ন, জিমি আর রিয়া। একের পর চুরি, ডাকাতি আর অগ্নিকাণ্ডে
দিশেহারা সেখানকার মানুষ। শুধু তা-ই নয়, ওখানে রয়েছে
ভৌতিক এক টানেল - সেখানে ঘুরে বেড়ায় একদল চিনা শ্রমিকের
প্রেতাত্মা। তদন্তে নেমেই মহাবিপদে পড়ে গেল গোয়েন্দারা।
শুরু হলো ভূত-প্রেত আর মানুষের বিরুদ্ধে লড়াই। তারপর?

- GenresMystery
240 pages, Paperback
First published February 1, 2012
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 9 of 9 reviews
December 29, 2024
"হ্যারোভিলের রহস্য" নিয়ে প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। সেই প্রত্যাশা পূরণ হয়েছে শতভাগ। অয়ন-জিমি সিরিজের অন্যতম সেরা বই এটা। জমজমাট রহস্য, অয়ন জিমি রিয়ার খুনসুটি আর শেষের মন ভালো করে দেওয়া উপসংহার - এই সিরিজ থেকে এর বেশি চাওয়ার নেই।
August 19, 2015
আজ সকালেই পড়ে শেষ করলাম চমৎকার বইটি। গল্প মূলত দুই গোয়েন্দা অয়ন হোসেন আর জিমি পারকারকে নিয়ে। আর বাড়তি মাখনের মতো আছে রিয়া। চিকেন বার্গারে চীজ না থাকলে যেমন ফাঁকা ফাঁকা মনে হয়, অয়ন জিমি'র গল্পগুলোতেো রিয়া ঠিক তেমন। না থাকলে কি যেন নেই নেই মনে হয়। এই বইয়ের দুটি গল্পে রিয়াকে পাওয়া গেছে, মাঝখানের গল্পটাতে কেবল নেই।
ভিক্টোরিয়ার হীরে গল্পে অয়ন-জিমি রিয়ার জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে জড়িয়ে পরে রহস্যের সাথে। যার সমাধান বরাবরের মতোই ওরা খুঁজে বের পরে অনুষ্ঠান শেষ হবার আগেই। এই গল্পের মূল আকর্ষণ অবশ্য রহস্য নয়। গল্পের মূল মজা হচ্ছে রিয়া এবং জিমির খুনসুটিতে। মাঝে মধ্যে অয়ন যোগ দেয় ওদের সাথে। কিন্তু যেসব চমৎকার ডায়লগ আছে ঝগড়াঝাঁটির তা পড়ে ভালো লাগতে বাধ্য। অন্তত আমার দারুণ লেগেছে।
রেলগাড়ি ঝমাঝম গল্পের রহস্য ভিক্টোরিয়া হীরের থেকে ভালো। তবে রিয়া থাকলে আরও মজা লাগতো। গল্পটা বেশ ছোট। রহস্য শুরু হবার আগেই শেষ হয়ে গেল মনে হয়েছে। এই গল্পটা ততটা আকৃষ্ট করেনি। তবে পরিণতিটা যৌক্তিক এবং বাস্তবসম্মত হয়েছে।
হ্যারোভিলের রহস্য। গল্পটা বইয়ে সেরা গল্প! বলা যায় এখনো পর্যন্ত আমার পড়া সিরিজের গল্পগুলোর মধ্যে সেরা। গল্পটা মোটামুটিভাবে প্রথম সাড়ির তিন গোয়েন্দা গল্পের সাথেও তুলনা দেওয়া চলে। সাম্প্রতিক তম সময়ে এতো দুর্দান্ত কিশোর রহস্য গল্প পড়িনি বলা যায়! গল্পের রহস্যটা একটা মিউজিয়ামকে কেন্দ্র করে। অয়ন-জিমি আর রিয়া যায় সেটা দেখতে। ওটার ভেতরের জিনিশগুলো নিলামে ওঠার কথা। মালিক রিয়ার বাবার বন্ধু, তাই ভদ্রলোক আশা করেছেন কিছু জিনিশ রিয়ার বাবা কিনে নেবে। আর জিনিশগুলো দেখতেই ওদের মিউজিয়ামে যাওয়া। কিন্তু যাত্রাপথে ঘটল কিছু ঘটনা। ট্রেনের মধ্যে আহত হল একজন। ওদিকে রেলপথ থেকে শোনা যায় ভূতুড়ে আওয়াজ, দেখা যায় ধোঁয়া! কি এর রহস্য? খুঁজতে শুরু করল সুতীক্ষ্ণ গোয়েন্দা অয়ন। জিমির ভূতের ভয়ের কাছে হারলনা ও। এরপর কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়লো কেউটে। আসল রহস্য আরও অনেক অনেক বড়, হয়তো তা বদলে দিতে পারে অনেক কিছুই!!
বরাবরের মতোই গল্পগুলতে জিমির চরিত্রটা আরও বলিষ্ঠ হওয়া প্রয়োজন বলে মনে হয়েছে। গোয়েন্দা হবার জন্য সবাইকে তীক্ষ্ণ বুদ্ধির হতে হবে এমন কোনও কথা নেই। তবে যেহেতু ও দলের একটা বড় অংশ সেহেতু ওরও কিছু স্পেসালিটি থাকা প্রয়োজন। যেমন অয়ন দলের মাথা, রিয়া একশন এক্সপার্ট আর কমেডি রিলিফ। তেমন জিমি যদি কিছু একটা বাড়তি করতে পারতো ভালো লাগতো। তবে ওর ভীতু ভাবটা ভালো লেগেছে।
সিরিজের বাকি বইগুলো পড়ে ফেলব শীঘ্রই।

December 30, 2024
সেই পিচ্চিকালে পড়েছিলাম বইটা।
অয়ন-জিমিকে নিজের বন্ধু মনে হতো।
কাভারের মেয়েটা পুরো কৈশোর জুড়ে আমার ক্রাশ ছিলো। পরে কৈশোরে জানতে পারি এটা একটি মুভির থেকে নেয়া কাভার।
আহা শৈশব, আহা অয়ন জিমি।

Read
September 28, 2024অনেকদিন প্রিন্ট আউট ছিল অয়ন জিমি সিরিজের এই ভলিউমগুলো (১-৪)। তাই রিপ্রিন্ট হতেই সাথে সাথে কিনে ফেললাম এবং পড়তে শুরু করলাম । কিশোর আলোর মাধ্যমে অয়ন জিমির সাথে পরিচয় । প্রতিটি রহস্যই রোমাঞ্চকর । লেখককে অসংখ্য ধন্যবাদ আমার ফিকে হয়ে যাওয়া জীবনে একরাশ আনন্দ দেওয়ার জন্য
November 22, 2015
এই ভলিউমে আছে দুটি গল্প ও একটি উপন্যাস। ভিক্টোরিয়ার হীরে + রেলগাড়ি ঝমাঝম + হ্যারোভিলের রহস্য।
ভিক্টোরিয়ার হীরে – গল্পে রিয়ার জন্মদিনের পার্টিতে সবার নাকের ডগা দিয়েই চুরি হয়ে গেলো নয় লক্ষ ডলারের হীরের নেকলেস! কীভাবে হল, কোথায় গেল, কিচ্ছু বুঝতে পারছে না পুলিশ। রহস্য সমাধানে নেমে পড়ল অয়ন-জিমি।
রেলগাড়ি ঝমাঝম – রহস্য যেন খুঁজে নেয় গোয়েন্দাকে! তাই বাবা-মার সাঙ্গে ট্রেন ভ্রমণে বেরিয়েই রহস্য পেয়ে গেল দুই গোয়েন্দা। মিসেস মুনরো-র অলঙ্কারগুলো চলন্ত ট্রেন থেকে কোথায় গেল? অয়নের বুদ্ধির কাছে কি ধরা পড়বে ধূর্ত চোর? ভালোই জমজমাট গল্পটা।
হ্যারোভিলের রহস্য বইটিও তিন গোয়েন্দার সেরা বইগুলোকে মনে করিয়ে দেবে। ছোট্ট শহর হ্যারোভিলে এসেছে অয়ন-জিমি-রিয়া, প্রাচীন রেল ইঞ্জিনের জাদুঘর দেখতে। পরিত্যক্ত রেললাইন আর টানেলে ঘটছে অদ্ভুত সব রহস্যময় ঘটনা। সত্যিই কি চীনা শ্রমিকদের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে টানেলে? আর শহরে চুরি ও অগ্নিসংযোগের ব্যাপারগুলো কার কাজ? এই বইটিও সিরিজের অন্যতম সেরা!

March 8, 2018
An excelent suspense novel that competes with famous books like harry potter and hercule poirot. Far better than most tin goyenda novels. Ideal for all ages. I hope ismail arman continues to write more of the series..
Read
August 30, 2020The book was really awesome 😊😁. I will love to read it again
December 8, 2024
ভেবেছিলাম রয়েসয়ে পড়বো। কিন্তু পড়তে পড়তে হুট করে দেখি পড়া শেষ।
প্রথম দুটো গল্প আর তৃতীয় মানে শেষটা উপন্যাস। ভলিউমের ১ এর গল্প গুলো পড়ে যতটা ভালো লেগেছিলো এটাতে কি জানি মিসিং ছিলো। মনে হয় মাথা খাটাতে হলো না বেশি বলেই। অবশ্য এই বুড়ো মাথার জন্য কিশোর বয়সের গল্প সহজই হবে।
মোট কথা সময়টা ভালো কেটেছে। ফুরফুরে মেজাজে।

February 5, 2023
দুটো গল্প আর একটা উপন্যাস নিয়ে এই ভলিউম। গল্পদুটো তেমন ভালো লাগেনি। উপন্যাসটা ভালো লেগেছে।
Displaying 1 - 9 of 9 reviews