Jump to ratings and reviews
Rate this book

শিল্প চর্চা

Rate this book
শিল্পাচার্য শ্রীনন্দলাল বসু তাঁর দীর্ঘ জীবনে যেমন ভাবের ও রসের নিরলস সাধনা করেছেন, তেমনি শিল্পের পুরাতন বা নূতন রীতি, অপরিচিত প্রকরণ, সে সম্বন্ধেও তাঁর কৌতূহল ও আগ্রহ সদাজাগ্রত। সিংহল চীন তিব্বত নেপাল থেকে, আর স্বদেশেই জয়পুর পুরী মদুরা প্রভৃতি নানা স্থান থেকে, কারু শিল্পী ও গুণীরা এসে শান্তিনিকেতনে বিশেষ সমাদর পেয়েছেন; পেয়েছেন শ্রদ্ধাশীল ও মেধাবী শিষ্য-মণ্ডলী - সেই মণ্ডলীতে শ্রীনন্দলাল বসুর স্থান সর্বাগ্রে।
.........

এ রচনা সাহিত্য নয়। এ -সব বিষয়ে, পড়াশোনার চেয়ে দেখা ভালো, দেখার চেয়ে করা ভালো। লেখায় নানাবিধ ত্রুটি থাকতে পারে; নাও যদি থাকে, তবু কোথাও কোথাও বোঝবার অসুবিধা হতে পারে, সে-সব - অভিজ্ঞ শিল্পীর কাজ করা দেখলে, পরামর্শ নিলে, এবং নিজে করলে সহজেই নিরাকৃত হবে।
.........

206 pages, Paperback

First published April 1, 1956

6 people are currently reading
88 people want to read

About the author

Nandalal Bose

12 books4 followers
Nandalal Bose (Bengali: নন্দলাল বসু, Nondo-lal Boshū) (3 December 1882 – 16 April 1966) was one of the pioneers of modern Indian art and a key figure of Contextual Modernism.

A pupil of Abanindranath Tagore, Bose was known for his "Indian style" of painting. He became the principal of Kala Bhavan, Santiniketan in 1922. He was influenced by the Tagore family and the murals of Ajanta; his classic works include paintings of scenes from Indian mythologies, women, and village life.

Today, many critics consider his paintings among India's most important modern paintings. In 1976, the Archaeological Survey of India, Department of Culture, Govt. of India declared his works among the "nine artists" whose work, "not being antiquities", were to be henceforth considered "to be art treasures, having regard to their artistic and aesthetic value".

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (50%)
4 stars
3 (25%)
3 stars
1 (8%)
2 stars
1 (8%)
1 star
1 (8%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for হাঁটুপানির জলদস্যু.
302 reviews227 followers
February 23, 2021
শিল্পচর্চা নিয়ে হাতে-কলমে কাজের নির্দেশিকার মতো বই। শিল্পাচার্য নন্দলাল বসু নাতনিকে মুখে বলেছেন, অনুলিখন সম্পাদনা করেছেন কানাই সামন্ত। সহজ বাংলায় দৃশ্য- ও স্পৃশ্য শিল্পের আপাতজটিল কিছু বিষয়কে প্রাঞ্জল ব্যাখ্যা দিয়ে পাঠকের কাছে আপন করে তোলার চেষ্টা রয়েছে বইটিতে। প্রমথনাথ বিশী বলেছিলেন, বিদেশী ভাষায় কোনো কিছু বুঝতে গেলে তাতে প্রবেশ ঘটে, কিন্তু অধিকার জন্মায় না। নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে আঁকতে শিখেছেন, সুদীর্ঘ জীবনে নিজের হাতে ছেনেঘেঁটে সৃষ্টি করেছেন অনেক কিছু, তাঁর বর্ণনায় তাই ইংরেজি শব্দের প্রতি মোহসঞ্জাত বাহুল্য নেই, বরং লাগসই উদ্ভাবিত বাংলার মাণিক্যকণা আছে এখানে-সেখানে (যেমন Turquoiseকে তিনি বাংলায় বলেছেন কাকডিমে; শ্রেণিকক্ষ আর শোবার ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে কাকের ডিম দেখেছি কতোবার, কিন্তু রঙের সাথে শব্দের সেতুটা টানার চিন্তা মাথায় আসেনি; নন্দলাল বসু যেন তুলি দিয়ে ছবির সাথে শব্দটিকেও এঁকে দিলেন আমাদের জন্যে)]।

সরল বাংলায় তরতর করে পড়ে শেষ করা যায় অমূল্য পরামর্শে ভরা এ বইটি। কী করে কাঠবিড়ালির লেজের লোম বা খেজুরের ডাল থেকে তুলি গড়ে নিতে হবে, খনিজ-উদ্ভিজ্জ উৎস থেকে কী করে বানিয়ে নিতে হবে রং, কিংবা আস্তরচিত্রের মশলা কী করে গুলতে হয় আর থুপতে হয়, গুরুসুলভ পাণ্ডিত্য আর দাদুসুলভ স্নেহের মিশেলে সে প্রক্রিয়ার বর্ণনার পাশাপাশি একটা দৃপ্ত আত্মবিশ্বাসও যেন বসুসাহেব পাঠকের মনে সঞ্চার করে দেন। "এ আমার শিল্প, আমি এর ধারক, আমি এর কথক", সবিনয়ে এ কথা বলার যোগ্যতা সকল শিল্পীর নেই, আর এ কথাটিই যেন নিরুচ্চারে ছড়িয়ে আছে বইটির পাতায় পাতায়। নন্দলাল বসুর মতো শিক্ষক আমার অকৃতী জীবনের প্রথমাংশে পাইনি, অন্তিমাংশে আপাতত বইটিই সম্বল।
Profile Image for Suranjana.
76 reviews16 followers
August 1, 2015
সৃষ্টির আনন্দ নিয়ে লেখা, আনন্দময় বই। নন্দলাল বসু চমৎকার শিল্পী ছিলেন, মানুষ ছিলেন। বইতে কোন জটিলতা নেই, শুধু একজন শিল্পীর জীবনে যা গুরুত্বপূর্ণ, তাই আছে। সে জন্যই বোধহয়, আত্মকথন বিবর্জিত হয়েও এই ক্ষুদ্র বই পাতায় পাতায় সজীব, পথের পাশে দাঁড়ানো কোন গাছের মত। পথিকের কাছে আলো বাতাসের গল্প বলে যায়।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.