মহাদেব সাহার ছাত্র অবস্থায় লিখিত রবীন্দ্রসাহিত্য-মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ কে তিনি পরে পরিবর্ধন করে উক্ত বহি প্রস্তুত করেন। রবীন্দ্রনাথ কে আধুনিক বলা যায় কিনা বা আধুনিকতার কোন কোন নিরিখে তিনি আধুনিক এবং তিরিশের আধুনিক পাঁচ কবির আধুনিকতার সাথে রবীন্দ্রনাথের আধুনিকতার একটা বিশ্লেষিত তুলনা তিনি করেছেন এতে অত্যন্ত মনোজ্ঞ ও সাহিত্যগত প্রক্রিয়াতে। যারা সাহিত্য সমালোচনা ভালোবাসেন তারা খুব উপভোগ করবেন মহাদেব সাহার চুলচেরা কিন্তু রসজ্ঞ বিচারবিবেচনা। আনন্দের মতোই বাংলা সাহিত্যাঙ্গনে রবীন্দ্র-সাহিত্যের কোন মৃত্যু নেই বলে মহাদেব সাহা আর আমার বিশ্বাস।