What do you think?


সোয়াজিল্যান্ড : রাজা প্রজা পর্যটক
এ বই পাঠককে নিয়ে যাবে জাদু ও স্বপ্নে মোড়া আফ্রিকার সবচেয়ে ছোট্ট রাজ্য সোয়াজিল্যান্ডে। লেখকের সঙ্গে পাঠকও হেঁটে যাবেন পিঠে ব্যাকপ্যাক নিয়ে সিংহের কেশরের মতো ঘাসের ভেতর দিয়ে লালমাটির পথে। বিলেতের মেয়ে ফিয়োনার সঙ্গে হাইক করে লেখক চলে যান বনানীর গভীরে, সেখানে অবৈধভাবে সংগ্রহ করেন লক্ষ বছরের পুরোনো ফসিল। লেখক জার্মান দম্পতি ইয়োরগান ও ব্রিজিতের অন্তরঙ্গ হন, তাঁদের গাড়িতে চড়ে চলে যান লেবোমবো পাহাড়ে। পথে-প্রান্তরে পরিচিত হতে থাকেন সব মানুষের সঙ্গে। অবশেষে লেখকের সঙ্গে পাঠকও চলে আসেন রাজা মাসওয়াতির নিজস্ব গ্রামে, যেখানে জড়ো হয়েছে রাজ্যের অজস্র উন্মুক্ত-বক্ষা কুমারী কন্যা। লেখকের সঙ্গে পাঠকও উপভোগ করেন তাদের অনুপম নৃত্যকলা।
192 pages, Hardcover
First published February 1, 2015
About the author
Mainus Sultan
32 books29 followersমঈনুস সুলতানের জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। তাঁর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেসের। ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্রমণ করেছেন। তাঁর ‘জিম্বাবুয়ে : বোবা পাথর সালানিনি’ গ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বই হিসেবে পুরস্কৃত হয়। ২০১৪ সালে ভ্রমণসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পান বাংলা একাডেমি পুরস্কার। প্রাচীন মুদ্রা, সূচিশিল্প, পাণ্ডুলিপি, ফসিল ও পুরোনো মানচিত্র সংগ্রহের নেশা আছে মঈনুস সুলতানের।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
April 1, 2017
বেশ ভালো লেগেছে। লেখকের সাথে অনুসন্ধিৎসু চোখে আমিও দেখে এলাম সোয়াজিল্যান্ড । অবলোকন করলাম আফ্রিকার ছোট দেশ সোয়াজিল্যান্ডের মানুষের জীবনযাপন। লেখকের সহজাত রসরসিকতায় ঘটনাস্থলের চলমান চিত্রগুলো আরো মনমুগ্ধকর হয়ে উঠেছে।
Displaying 1 - 1 of 1 review


