কমপক্ষে বছর চারেক আগে পড়া। তখনো ভাবতাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী ওরফে নির্মলেন্দু গুণ শুধু কাব্যই লিখেছেন।নীলক্ষেতের ফুটপাত দিয়ে হন্টন কার্যক্রম চালাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো 'আমার ছেলেবেলা' নামের বইটি। উলটে-পালটে দেখে পছন্দ হয়ে গেল। কিনে ফেললাম৷ বাসায় এসে এক বসাতে পড়াও হয়ে গেল৷ অকপটে লিখতে পারার ক্ষমতা বড় লেখকদের লক্ষণ। গুণের পদ্যে শুধু নয়, গদ্যেও এই ক্ষমতার প্রাচুর্য পাঠককে মুগ্ধ না করে পারে না।
নির্মলেন্দু গুণ নিজের পরিবার, শৈশব আর কিশোরবেলার কথা খুব সুন্দর গদ্যে লিখেছেন। পড়লে মনেই হয়না নির্মলেন্দু গুণ মূলত গদ্যশিল্পী নন, বরং গদ্যলেখক গুণ সম্পর্কে উচ্চ ধারণা তৈরি করে।