কাশ্মীরের বাদশাহর কন্যা ফরোখনাজ পুরুষ জাতির প্রতি ঘৃণা পোষন করতেন। আরব, বেলুচিস্থান, পারস্য, ইরান, তুরস্ক প্রভৃতি রাজ্যের সুলতান ও সুলতান-পুত্ররা তাঁর পাণিপ্রার্থী হলেও ফরোখরাজ সব বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। এই সময় এক ধাত্রী তাকে বিভিন্ন সুন্দর ও প্রেমময় কাহিনী শুনিয়ে পুরুষ জাতির প্রতি ঘৃণা দূর করার চেষ্টা করেন। এরকম কয়েকটি গল্প ছোটদের উপযোগী করে লিখেছেন সুবোধ চক্রবর্তী।