Jump to ratings and reviews
Rate this book

রাজদ্রোহী

Rate this book

60 pages, Unbound

First published January 1, 1982

4 people are currently reading
47 people want to read

About the author

Sharadindu Bandyopadhyay

170 books454 followers
Sharadindu Bandyopadhyay (Bengali: শরদিন্দু বন্দোপাধ্যায়; 30 March 1899 – 22 September 1970) was a well-known literary figure of Bengal. He was also actively involved with Bengali cinema as well as Bollywood. His most famous creation is the fictional detective Byomkesh Bakshi.
He wrote different forms of prose: novels, short stories, plays and screenplays. However, his forte was short stories and novels. He wrote historical fiction like Kaler Mandira, GourMollar (initially named as Mouri Nodir Teere), Tumi Sandhyar Megh, Tungabhadrar Teere (all novels), Chuya-Chandan, Maru O Sangha (later made into a Hindi film named Trishangni) and stories of the unnatural with the recurring character Baroda. Besides, he wrote many songs and poems.

Awards: 'Rabindra Puraskar' in 1967 for the novel 'Tungabhadrar Tirey'. 'Sarat Smriti Purashkar' in 1967 by Calcutta University.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
18 (24%)
4 stars
26 (35%)
3 stars
22 (30%)
2 stars
6 (8%)
1 star
1 (1%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Aishu Rehman.
1,122 reviews1,106 followers
July 31, 2019
সিনেমায় দেখলে হয়তো আরো বেশি ভালো লাগতো, রূপান্তরিত উপন্যাস হিসেবে শরদিন্দুর প্রথম শ্রেণীর অন্যান্য ঐতিহাসিক উপন্যাসের কাছে দাঁড়াতে পারে না। সেই কারণেই বোধহয় শরদিন্দুর সাহিত্যকীর্তির তালিকায় এ উপন্যাসের উল্লেখ মেলে না। তবে আমার কাছে এই এক অমৃত।

মূলত এটা লেখা হয়েছিলো চিত্রনাট্য হিসেবে। উনিশ শতকের শেষ দিকে পশ্চিম ভারতের কাথিয়াবাড় অঞ্চলে কিছু রবিনহুড ধরণের পরোপকারী দস্যুর আবির্ভাব হতো, কথ্য ভাষায় তাদের 'বার্‌বটিয়া' বলা হতো। তেমন একজনকে ঘিরে এই ঐতিহাসিক উপন্যাস, সত্যিকার মানুষ মনে হয় না। যাঁদের তৎকালীন হিন্দি ছবির সঙ্গে পরিচয় আছে তাঁরা এই উপন্যাসের এক পৃষ্ঠা পড়ে তার পরের পাতায় কী আছে তা বলে দিতে পারবেন, এমনই ছকে-ফেলা গল্প এটি।তারপরও আমার মোস্ট ফেভারিট।
Profile Image for Farzana Raisa.
534 reviews247 followers
February 3, 2023
এই উপন্যাসটা বেশ ভালোই। কিন্তু শেষটা বড্ড বেশি তাড়াহুড়া হয়ে গেছে।

এক রাজপুত যুবক, প্রতাপ সিং। খুব স্বাচ্ছন্দ্যে না হলেও বেশ ভালোই যাচ্ছিল দিনকাল। অনেককাল আগে প্রতাপ সিং-এর বাবা মহাজনের কাছ থেকে ঋণ নেয় আর সেই ঋণ সুদে আসলে (আর কিছুটা মহাজনের চালিয়াতিতে) বেড়ে দাঁড়ায় বিপুল অংকে। ঘর-বাড়ি, জায়গাজমি হারিয়ে পথের ফকির হয় মা-বেটা। প্রতাপ সিং-এর মা সে শোক সহ্য করতে পারেনি। চোখের সামনে শেষ অবলম্বন মা-কে হারিয়ে প্রতিশোধের তাড়নায় বিপথে যেতে বাধ্য হয়। রাজপুত প্রতাপ সিং-এর নতুন পরিচয় হয় প্রতাপ বারবটিয়া অর্থাৎ প্রতাপ ডাকু। সে আবার রবিনহুড টাইপের। প্রতাপের জীবনে আছে চিন্তাবাঈ। সেও আরেক সুদখোর মহাজনের শিকার। সব মিলিয়ে গল্পটা কিছুটা প্রতিশোধের। সংকলনের অন্য গল্পগুলো থেকে এটা বেটার।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,871 followers
January 1, 2026
ইতিহাস ও কল্পনা মিশিয়ে লেখা এই ছোট্ট নভেল্লাটির মধ্য দিয়েই আমার ২০২৫-এর পাঠ সাঙ্গ হল। প্রতিহিংসা, রোমান্স, টানাপোড়েন মেশানো একটি ফিল-গুড লেখা— যা শরদিন্দু'র অনন্য লেখনীতে রিপিট-রিডের উপযুক্ত হয়ে উঠেছে। সুধী পাঠকেরা এখনও পড়ে না থাকলে সেই ত্রুটি সংশোধন করে ফেলুন; ভালো লাগবে— এ-প্রায় নিশ্চিত।
Profile Image for Shaila Shaznin.
74 reviews9 followers
June 6, 2025
রবিনহুড থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এই ঐতিহাসিক উপন্যাস। তাই কাহিনী প্রেডিক্টেড ছিলো। তবে শরদিন্দু বাবুর লেখা বলে কথা। অনেকদিন পর এক বসায় শেষ করলাম কোনো বই।
Profile Image for অলকানন্দা .
110 reviews5 followers
August 11, 2022
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখনী মানেই মোহময় আবহ জড়ানো কিছু মুহূর্ত, আর তারই ব্যতিক্রম ঘটেনি তার লেখা "রাজদ্রোহী" উপন্যাসটিতে। খুব সম্ভবত উনিশ শতকের কাছাকাছি দিকে ভারতবর্ষের উত্তর প্রান্তে অবস্থিত কাথিয়াবাড় প্রদেশের পটভূমিকায় রচিত এই উপন্যাসটি, যেখানে লেখক তার স্বভাবসুলভ সরস ও মেদহীন প্লটের আলোকে তুলে ধরেছেন বারবটিয়াদের বিচিত্র ও রোমাঞ্চকর ইতিহাস। উপন্যাসের কাহিনী সংক্ষেপে যাবার আগে "বারবটিয়া" সম্পর্কে পাঠকদের অবগত হওয়া জরুরি।

তৎকালীন সমাজে যখনই অন্যায় অবিচার অসঙ্গতি ও পাপের ঘড়া পূর্ণ হতো, তখনই ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতো একদল মানবতাবাদী বীর দস্যু- তারাই বারবটিয়া। বারবটিয়া মূলত শাসকের শোষণের বিরুদ্ধে মনুষ্যত্বের দৃপ্ত আহ্বানের উজ্জ্বল প্রতীক, যাদের কখনো কখনো তুলনা করা হতো গরীবের রবিনহুড হিসেবে।

উপন্যাসের মূখ্য চরিত্র প্রতাপ সিং, যার করুণ ও বেদনাদায়ক অতীত তাকে বাধ্য করে বারবটিয়াদের সর্দার হতে। মায়ের আকস্মিক মৃত্যু ও ভিটেমাটির অন্যায় দখলের পর তার প্রতিশোধপরায়ণ মন বিদ্রোহী হয়ে উঠে মহাজন গোকুলচন্দ্রের প্রতি। অন্যায়, শোষণ ও দুর্নীতি দমনে তৎপর প্রতাপের দলে যোগ দেয় ভীম, তিলোত্তমা, নানাভাইসহ আরো বেশকিছু মানুষ, আর তার পাশে ছায়াসঙ্গী হিসেবে থাকে তার জীবনে ভাললাগার নাম করে আসা প্রপাপালিকা চিন্তাবাঈ। অবশেষে কি তারা সংঘবদ্ধ হয়ে পেরেছিলো কাথিয়াবাড় থেকে দুর্নীতি হটাতে, এবং সুবিচার ও সম্পদের সুষম বণ্টন প্রতিষ্ঠা করতে?

বলে রাখা ভালো, চমৎকার সিনেমাটিক ও সাসপেন্সে ভরপুর কাহিনীবিন্যাস সমৃদ্ধ স্বল্প কলেবরের এই উপন্যাসটিতে গুজরাট ও রাজপুত উভয় জাতিরই ভাষাগত ও সংস্কৃতিগত আবহ পাবেন পাঠকরা, যা তাদের মুগ্ধ করতে বাধ্য।

উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের "দশটি উপন্যাস" বইটিতে সংকলিত
হয়েছে।

পাঠ প্রতিক্রিয়া
রাজদ্রোহী
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
ধরনঃ ইতিহাস আশ্রিত সামাজিক উপন্যাস
প্রথম প্রকাশঃ ১৯৮২
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স
মোট পৃষ্ঠাসংখ্যাঃ ৬২
Profile Image for Mishuk Rahman.
86 reviews2 followers
August 16, 2024
শরদিন্দুর সব লেখায় অনেক ভালো। এটি ও তেমন।
Profile Image for নাঈম ইসলাম.
105 reviews5 followers
October 2, 2024
ভালো লেগেছে তবে শেষের দিক টা তারাহুরো করে শেষ করে দিলো বলে স্টার একটা কম দিলাম।
Profile Image for Yeasmin Nargis.
207 reviews3 followers
August 1, 2025
কিছু গল্প আছে যা পড়লে মনে হয় এগুলো গল্পের চেয়ে সিনেমা হলে বেশি ভালো লাগতো , এটা ও এমন একটা গল্প। যাই হোক কাহিনী ভালই ছিল মোটামুটি।
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.