বয়স কম হলেও পশ্চিমের আনাচে-কানাচে কম ঘুরে বেড়ায়নি তরুণ জেমি ট্রেভালিয়ন, কিংবা বিরূপ পরিস্থিতির মুখোমুখিও কম হয়নি। কিন্তু বাপের খুনি আর বংশ পরিচয়ের খোঁজে নেমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল ওর। সামান্য সুত্র ধরে ছুটে বেড়াচ্ছে মাইলের পর মাইল, বৈরি পশ্চিমের সব বুনো শহরে ঘুরে বেড়াচ্ছে; কিন্তু খুনির দেখা পাবে কি, বরং নিজের প্রাণ বাঁচানোই দায় হয়ে উঠল। কালো ফ্রককোট পরা অচেনা ও রহস্যময় কিছু লোক অনুসরণ করছে ওকে, খুন করতে মরিয়া হয়ে উঠেছে। সিলভারটন থেকে স্পেনিশ পীকস, জর্জটাউন, ডজ সিটি, ক্যান্সাস, অ্যাবিলিন, যেখানেই যায়, প্রতি পদক্ষেপে আঠার মত পিছু লেগে থাকছে এরা। ত্যক্ত হয়ে শেষ পর্যন্ত রুখে দাঁড়াল জেমি ট্রেভালিয়ন। অনেক হয়েছে, আর পালানো নয়! এবার পাল্টা গুলি চালাবে।
বিরক্তিকর একঘেয়ে বর্ণনা! গল্পটাও খুব বেশি আকর্ষনীয় কিছু না। আর মাঝারি আকারের একটা ছোটগল্পে যে কাহিনী শেষ করা যায়, সেইটা টেনে প্রায় পাঁচ'শ পৃষ্ঠার উপন্যাস বানানোর অর্থ বুঝলাম না..