বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লেখার চেষ্টা করা হয় যেই বইয়ের মাধ্যমে সেটা হলো ভবানিচরণ বন্দ্যোপাধ্যায় এর কলিকাতা কমলালয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস প্যারিচাঁদ মিত্রের লেখা " আলালের ঘরে দুলাল" এর কয়েক যুগ আগে লেখা উপন্যাস এইটা। এখানে কলকাতার প্রকৃতি ও সেখানকার লোক সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিদেশি বাবু দের নিয়ে স্যাটায়ার মূলক লেখনি ও আছে। সমস্যা হলো বিশেষ ভাবে সংরক্ষিত এই উপন্যাসের অর্ধেক পোকায় খাওয়া ও ওয়াটার ড্যামেজড যা পড়তে যথেষ্ট বেগ পেতে হয়েছে আর অনেক পেইজ পড়া ই যায়না।