টেটস-আহ-ডাস-আয়ে-গো (ক্ষিপ্র ঘাতক) ভয়ঙ্কর হিংস্র এক খুনী। খোদ অ্যাপাচিরাও যমের মতো ভয় পায় এই দুর্ধর্ষ অ্যাপাচিকে। একাই একশো। নিজের মর্জিমত খুন করে শিকারকে। কারও পরোয়া করে না।
জন ক্যালকিনঃ নিঃসঙ্গ মানুষ। বুনো এক দেশে তারচেয়েও বুনো লোকের সঙ্গে তার চলাফেরা। ঘোড়া আর স্যাডল ছাড়া সম্পত্তি বলতে একটা রাইফেল আর দুটো পিস্তল। মরুভূমিকে শাসন করতে জানে ও, জানে অ্যাপাচিদের শায়েস্তা করতে কিংবা বুনো ঘোড়ার বদলে বেয়াড়া নারীকে বশ মানাতে ।
বই নেমঃ- খেসারত সিরিজঃ- ক্যালকিন সিরিজ লেখকঃ- গোলাম মাওলা নঈম মূল বইঃ- শালাকো বাই লুইস লামুর জনরাঃ- ওয়েস্টার্ন বইটা যতটা আগ্রহ করে পড়তে শুরু করেছিলাম ততটা স্বাদ পাইনি। জন ক্যালকিন, ক্রিস্টিনা, ভন মোয়েলার, মরুভূমি, ইন্ডিয়ান, আর্মি, আউটল, মারামারি, গোলাগুলি সবিই ঠিক ছিলো। কিন্তু কোথায় যেনো একটা ঘাড়তি রয়ে গেছে। ক্যালকিনের অতি বর্ননা, ক্রিস্টিনাকে নিয়ে জন আর ভনের টানা হ্যাচড়া বিরক্তিকর লেগেছে। জন আর ইন্ডিয়ান টেডস-আহ-ডাস-আয়ে-গোর এর পাহাড় চুড়ায় মারামারিটাই যা ভালো লেগেছে।