PELING RAHASYA (GOENDA PRALAY 2) A Collection of Bengali thrillers by Debal Debbarma
প্রচ্ছদ ও অলংকরণ – রঞ্জন দত্ত
ভদোদরা থেকে দু'শটি হিরে নিয়ে কলকাতায় এসেছিলেন বলবন্ত শাহ। এর মধ্যে তিরাশিটি হিরে দিতে পেরেছিলেন তার প্রথম খরিদ্দারকে। বাকি একশত সতেরোটি যাকে দেওয়ার কথা তিনি হঠাৎ চলে গেলেন স্টেটসে। বলবন্তকে বলে গেলেন এই কটা দিন পেলিংয়ে বেড়িয়ে আসতে। বলবন্ত এলেন পেলিং'এ। সেখানে ঘুমন্ত অবস্থায় তার তোষকের নিচে রাখা ওই একশত সতেরোটি হিরে চুরি হয়ে গেল। তদন্তে নামলেন অবসরপ্রাপ্ত সি.আই.ডি. ইন্সপেক্টর রাজীব সান্যাল। তিনি সহায়তা চাইলেন ছোট গোয়েন্দা প্রলয়কুমারের। কিন্তু বিপক্ষ শুরু থেকেই পিছনে লাগল তাদের। শেষ পর্যন্ত প্রলয় কি হদিশ করতে পারল ওই একশত সতেরোটি হিরের ?
রোমহর্ষক, রুদ্ধশ্বাস এই গোয়েন্দা কাহিনিতে আচগে হিরকের নানা বৈশিষ্ট্য, তীক্ষ্ণ বুদ্ধি এবং পুরাতন গল্পকথা।