Jump to ratings and reviews
Rate this book

স্ট্রিং থিওরি

Rate this book
নিউটন ও আইনস্টাইনের চিরায়ত(Classical) পদার্থবিজ্ঞানের সাহায্যে কিছুতেই পরমাণুর জগতের আশ্চর্য ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না। ফলে আবির্ভাব হয় কোয়ান্টাম মেকানিক্সের। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের নিয়মগুলো এমনই অদ্ভুত যে, আইনস্টাইনের তত্ত্বের সাথে তা একদমই খাপ খায় না। দেখে মনে হবে একটি সঠিক হলে অন্যটি সঠিক হতে পারে না। কিন্তু এই দুই তত্ত্বকে সমন্বিত না করলে তো আইনস্টাইনের স্বপ্নের “একীভূত তত্ত্ব” গঠন করে মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচন করা যাচ্ছে না। এই দুই আপাতবিরোধী তত্ত্বকে এক করে পদার্থবিজ্ঞান উন্মোচন করছে এক রহস্যময় বিশ্ব-চিত্রের। আর এই কাজটি সফলভাবে করতে পারে একমাত্র স্ট্রিং থিওরি। এই বইতে একে একে আপেক্ষিক তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, ও স্ট্রিং থিওরির মত পদার্থবিজ্ঞানের রোমাঞ্চকর অধ্যায়ের বর্ণনা করা হয়েছে।

320 pages, Hardcover

First published February 1, 2015

17 people are currently reading
138 people want to read

About the author

হিমাংশু কর

2 books6 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (53%)
4 stars
7 (21%)
3 stars
6 (18%)
2 stars
0 (0%)
1 star
2 (6%)
Displaying 1 - 4 of 4 reviews
November 24, 2021
একটি ভালো আর আকর্ষণীয় টপিকের উপর কীভাবে সর্বোচ্চ নিম্নমানের বই লেখা যায় তার একটা শ্রেষ্ঠ উদাহরণ এই বই।

কিছু কিছু জায়গায় তো মনে হয়েছে যেন গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করে সরাসরি বসিয়ে দিয়েছে। ফালতু একদম।
Profile Image for Md. Nahidul Islam.
68 reviews5 followers
May 23, 2019
There are so many topic that help me to properly understand String theory. It contains good scientifically explanation and example.
Profile Image for Pritom Mojumder.
36 reviews25 followers
January 7, 2018
স্ট্রিং থিওরি সম্পর্কে মৌলিক ধারণা পেতে এবং পদার্থবিজ্ঞানের কিছু অন্তিম সমস্যা সমাধানে বিজ্ঞানীরা কতদূর এগিয়েছেন ও কোন পথে চেষ্টা করছেন তা জানার জন্য বইটি যথেষ্ট উপযোগী। এছাড়া উচ্চমাত্রা বিষয়ে খুব সুন্দর আলোচনা আছে।

তবে বইটাতে অনেক অহেতুক তথ্য দিয়ে ভরা হয়েছে যা না হলেও চলতো। তত্ত্ব সম্পর্কে জানাতে গিয়ে যেন লেখক ইতিহাস সম্পর্কে জানাতেই আগ্রহী বেশি। এগুলো না থাকলে বইটা অযথা মেদবহুল হত না।
Profile Image for Sazedul Waheed Nitol.
87 reviews33 followers
January 23, 2016
কন্টেন্ট আরেকটু গুছিয়ে আনা গেলে ভালো হতো। কিছু অপ্রয়োজনীয় প্রসঙ্গও বাদ দেয়া উচিত ছিল। তবে মোটের ওপর, ভালো প্রচেষ্টা।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.