একটি পূর্ণাঙ্গ রোমাঞ্চোপন্যাস এবং ছোট-বড় দু'ডজন গল্প নিয়ে সাজানো হয়েছে এই বই। সঙ্কলনটিতে রয়েছে রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও ফ্যাণ্টাসি গল্পের অপূর্ব সমাহার।
২৪টি ছোটগল্প ও একটি পূর্ণাঙ্গ রোমাঞ্চ উপন্যাস নিয়ে সাজানো সঙ্কলনটি বেশ ভালোই লেগেছে। অনেকগুলো গল্প একটা বইয়ে ঢুকিয়ে কলেবর বাড়াতে গেলে যা হয় তাই হয়েছে। কিছু কিছু গল্প গড়পড়তা মানের হয়েছে, তবে সংখ্যায় খুবই কম। এ ৪-৫টা গল্পের খামতি পুষিয়ে দিয়েছে বাকি গল্পগুলো। অনুবাদকের গল্প বাছাইয়ের প্রশংসা করতেই এক্ষেত্রে। অভিনব সব গল্প বেছে নিয়েছেন তিনি, অনেক অপরিচিত দুর্দান্ত সব লেখকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। অনুবাদ কিছু জায়গায় একটু কাঠখোট্টা হয়ে গেলেও ওভারঅল বেশ ভালো ছিল।
প্রথম গল্প 'ক্লু' দিয়েই বড়সড় ধাক্কা দিয়েছেন লেখক। পঁয়ত্রিশ জন মানুষের সঙ্গে এলিভেটরে ওঠা এরিক জাস্ট হাওয়া হয়ে গেল। সবাই বেরোল এলিভেটর থেকে কিন্তু সে বেরোল না, স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল যেন। কাহিনি কী?
এরকম ছোট-বড় দারুণ সব চমকে ঠাসা বাকি গল্পগুলোও। 'ক্লু'-এর পাশাপাশি মুগ্ধ হয়েছি 'অসমাপ্ত চিঠি', 'ফোর্থ ডাইমেনশন', 'খুনি', 'চুরি', 'প্রতিহিংসা', 'খুন', 'সন্দেহ', 'মা, তোমার জন্য', 'মা আর আমি', 'প্রমাণ', 'তেরো নম্বর', 'দরজার ওপারে', 'দুঃস্বপ্ন', 'ঘড়ি রহস্য' এবং রোমাঞ্চপন্যাস 'দ্য হাণ্টার' পড়ে।
- ক্লু (The Lift - Anthony Horowitz) - নববর্ষের উপহার (A New Year's Gift - Guy De Maupassant) - সন্দেহ (Ashes to Ashes - Alan Hillery) - মা, তোমার জন্য (In Mother's Loving Memory - Barry Martin) - প্রমাণ (Shatterproof - Jack Ritchie) - ভুল (The Compleat Secretary - Theodore Matheson) - ঘড়ি রহস্য (The Clock is Cuckoo - Richard Deming) - দুঃস্বপ্ন (Flight 715 - Anthony Horowitz) - দ্য হান্টার (The Hunter - David Case)
এবারের বইমেলায় প্রকাশিত বই। ২৪ টা গল্প এবং একটা উপন্যাসের সংকলন। একেকটা গল্প একেক স্বাদের, রহস্য- রোমাঞ্চ, ফ্যান্টাসী, সায়েন্স ফিকশান, গোয়েন্দা গল্প। অনেকদিন পর একটা গল্প সংকলনের সবগুলো গল্পই প্রায় সমান তৃপ্তি দিল। প্রথম গল্প, 'ক্লু' পড়ে থ হয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ। পাশাপাশি দুটো এলিভেটর। লোকজন ভর্তি করে যখন উপরে চলে এল, তখন দেখা গেল একটা এলিভেটর থেকে একটা ছোট ছেলে গায়েব! সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কিছু বোঝা গেল না। রহস্য সমাধান করে হতভম্ব হয়ে গেলেন দায়িত্বপ্রাপ্ত অফিসার। পুর্নাঙ্গ উপন্যাসটাও চমৎকার লেগেছে। গল্প বাছাই এবং অনুবাদ এক কথায় দুর্দান্ত। ভবিষ্যতে সেবা থেকে এরকমও আরও সংকলন আশা করছি।
I guessed the solution of the first mystery correctly, upon reading the case at first try. It seems my imagination is more gory or twisted than I thought. The collection is turning out to be surprisingly good and new. Will update the review once I finish all the stories. UPDATE: Most of the stories were awesomely thrilling or chilling. A few were dull. Overall, pretty satisfied with the collection.
সেবা থেকে এই বছর বের হওয়া বই গুলার মধ্যে এটিই সেরা।নাম দেখে মনে হতে পারে গল্পগুলো বুঝি শুধুই গোয়েন্দা নির্ভর ক্রাইম থ্রিলারের,কিন্তু আসলে গল্পগুলা ভিন্ন ভিন্ন এবং খুবই বৈচিত্রময়।শেষের " দ্য হাণ্টার - ডেভিড কেস" গল্পটি অনেক দিন মনে থাকবে।
সম্পাদকের গল্প নির্বাচন একটু আজব মনে হল।কিছু গল্প সেবার সংকলনের তুলনায় একটু বেশিই অর্ডিনারি।সব মিলিয়ে সময় কাটানোর জন্য খারাপ না,বিশেষত ক্লাসের বিরক্তিকর সময়গুলোতে!! :p
২৪ টি ছোট গল্প আর একটি উপন্যাস, সব মিলিয়ে দারুণ একটা বই। যাতে রয়েছে রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি। প্রতিটা গল্পের স্বাদ সম্পূর্ণ ভিন্ন।
really a nice book.all the story are great.l always felt thirlled when i was reading them.Honestly i never liked short story.But this book changed my mind.In one word ,it was awesome.