কবীর সুমন এর লেখা এই প্রথমবার পড়লাম । এর আগে তার বিভিন্ন গান শুনে মুগ্ধ হয়েছিলাম । গড়িয়াহাট মোর এর অনেকগুলো মিনি বাস কে কি করে মিনি মিনি বাস বাস কিংবা দশ ফুট বাই দশ ফুট এর রুমের যৌনতার কি জ্বালা তা তার গানের মধ্যে হামেশাই পাই । কিন্তু তিনি যে এত ভালো একজন সাংবাদিক ও তার এই সমাজ কে দেখার যে দৃষ্টি ভঙ্গির পরিচয় এই বই তে পেলাম তা এককথায় অসাধারণ । এই লেখা গুলো আজকের নয় আজ থেকে ১৫ বছর আগের সময় কে নিয়ে লেখা । যা সেইসময় কে প্রায় চিত্রের মতো আমাদের সামনে তুলে ধরে মনে হয় হামেশাই আমার সামনেই ঘটছে ঘটনা গুলো। এই বইটি প্রায় ১৫০ মত ছোট প্রতিবেদন এবং ৫ টি সম্পর্ন প্রতিবেদন এর সংকলন । হতে সময় থাকলে অবশ্যই একবার পরে দেখতে পারেন । বইটির প্রতি লেখাই একসময় আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল ।