এক চামচ ডাইস্টোপিয়া, এক চামচ টার্মিনেটর মার্কা বদ কম্পিউটার, এক চামচ নিউক্লিয়ার বোম্ব, ক্রোমিয়াম অরণ্য, রুহান রুহান থেকে কয়েকটা পাতা ছিড়ে কুটিকুটি করে দেয়া, দুইচিমটি টিন-এজ নায়ক নায়িকা, তাদের কথাবার্তা, আর দুইটা বড় ডালের চামচ ভর্তি করে ম্যাডম্যাক্স । সাথে মশলা হিসেবে দিবেন কমন কিছু ডায়লগ। "আমি অবাক হয়ে দেখলাম, মেয়েটাকে দেখে হঠাত করে খুব দুঃখী একটা মেয়ে মনে হতে লাগলো, আমার বুকের মাঝে হাহাকার করে উঠলো"-- এই সব।
এইবার জোরসে ঘুঁটা দেন, পেয়ে যেবেন ক্রেনিয়াল । জোরসে ঘুঁটা না দিলে এমন তাড়াহুড়া করে লিখা বই পাবেন না, ঘুঁটার স্পিড যেন না কমে। হ্যাপি রিডিং।