Jump to ratings and reviews
Rate this book

কোকোজান

Rate this book

102 pages, Paperback

First published January 1, 1954

3 people are currently reading
11 people want to read

About the author

Saadat Hasan Manto

550 books1,125 followers
Saadat Hasan Manto (Urdu: سعادت حسن منٹو, Hindi: सआदत हसन मंटो), the most widely read and the most controversial short-story writer in Urdu, was born on 11 May 1912 at Sambrala in Punjab's Ludhiana District. In a writing career spanning over two decades he produced twenty-two collections of short stories, one novel, five collections of radio plays, three collections of essays, two collections of reminiscences and many scripts for films. He was tried for obscenity half a dozen times, thrice before and thrice after independence. Not always was he acquitted. Some of Manto's greatest work was produced in the last seven years of his life, a time of great financial and emotional hardship for him. He died a few months short of his forty-third birthday, in January 1955, in Lahore.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (5%)
4 stars
7 (38%)
3 stars
9 (50%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Jahangir.
Author 3 books35 followers
February 23, 2016
বইটা সম্ভবত ১৯৫৪/৫৫ সালে প্রকাশিত গল্প সংকলন 'সারখন্দোঁ কে পিছে'র বঙ্গানুবাদ। সম্ভবত বললাম কারণ সূচীপত্রে অমিল আছে।

সূচীপত্র এই বই (সূচীপত্র মূল বই)
কোকোজান (এইটা কোন গল্প বুঝতে পারিনি)
সৌন্দর্যের সৃষ্টি (হাসান কি তাখলিক)
চোখ (আঁখে)
যাও হানিফ, যাও (যাও হানিফ যাও)
বাচনি (বেচনি)
ফসফসি কাহিনী (ফস্‌ফসি কহানী)
মাহমুদা (মেহমুদা)
আল্লাদতা (আল্লাহ্‌ দিত্তা)
বিয়ে (সাদী)
নলখাগড়ার পেছনে (সারখন্দোঁ কে পিছে)

মূল বইয়ের এই গল্পগুলো এই অনুবাদ সংকলনে অনুপস্থিতঃ

বলওয়ান্ত সিং মাজিথিয়া
ওহ্‌ লড়কী
বহঙ্গন
মদদ ভাইয়োঁ

মান্টোর ২৭২টা গল্প থেকে এমন ডজন ডজন বই বের করা হয়েছে। অসুবিধা কী! মান্টোর ছেলেপুলে কেউ এসে তো আর রয়ালটি দাবি করছে না, সুতরাং মরা লেখকের লেখার মালিক যে কেউ, আর বিদেশী হলে তো কথাই নেই।

উর্দু থেকে বাংলায় অনুবাদে মোস্তফা হারুন বা জাফর আলমের মতো না হলেও এ বি এম কামালউদ্দিন শামীম নেহাত খারাপ অনুবাদ করেন না। কিন্তু এই অনুবাদটা অতিশয় অখাদ্য। মান্টো সম্পর্কে যাদের ধারণা নেই তারা এই বই পড়লে জীবনে আর মান্টো পড়তে উৎসাহ পাবেন না। তারওপর এই বইটা ছাপা, বাঁধাই, প্রচ্ছদ - সব মিলিয়ে বটতলা প্রকাশনী স্ট্যান্ডার্ড, বুক সোসাইটি'র স্ট্যান্ডার্ড নয়।

মান্টোর জন্য পাঁচ তারা, তবে অনুবাদের জন্য দুই তারা মাইনাস, একুনে তিন তারা দিলাম।
Profile Image for Nusrat Bhuiyan Nowrin.
24 reviews12 followers
August 1, 2019
কোকোজান বইটি আমার পড়া সাদাত হোসেন মান্টো'র প্রথম কোনো বই। তিনি অনেক পুরনো লেখক অনেকদিন ধরেই তাঁর লেখা সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় পড়েছি কিন্তু তাঁর লেখা পড়া হয় নি। অনুবাদের বইয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় একজন লেখক যে আবেগ দিয়ে একটি গল্প বা রচনা লিখেন সেই আবেগ অন্য একজন লেখক অনুবাদের সম্য ধরে রাখতে পারেন না। তার আবেগ হয় ভিন্ন। কিন্তু তবু্ও বিদেশি লেখকদের বিদেশি ভাষার গল্প পড়তে কিছুটা হলেও অনুবাদের দারস্থ হতে হয়। সাদাত হোসেন মান্টো যেহেতু উর্দু ভাষায় তার লেখনি লিখতেন তাই তার অধিকাংশই অনুবাদের বই বাংলাদেশে পাওয়া যায়। যাই হোক এই বইটিতে তার অনেকগুলো গল্প একসাথে ছিলো এবং অনুবাদটিও অনেক আগের করা তাই এই অনুবাদ সম্বন্ধে আমার কিছু বলার নেই। তবে গল্প সম্পর্কে বলতে গেলে এই বইয়ের শেষে যেই গল্পটি ছিলো 'নলখাগড়ার পেছনে' এটি পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রথমে ভেবেছিলাম হযরত খান এর বোন পরিচয়ধারী যুবতী বোধহয় নওয়াব আর হযরত খানকে মিলিয়ে দেয়ার জন্য এসেছেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই জানতে পারি আসল কাহিনী!
Profile Image for Shaid Zaman.
290 reviews48 followers
August 29, 2017
প্রথম দিকে ভাবছিলাম এক স্টার দিবো, শেষের দুটো গল্পের জন্য তিন স্টার দিলাম। এটা আমার পড়া মান্টোর প্রথম বই। একটু কনফিউজড এখনো আছি, দেখা যাক পরবর্তী বই যা এতোদিন মান্টোর সম্পর্কে শুনেছি সেটা প্রমান করে কিনা।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.