এক কালে অনুবাদ বই কেনার সময় আগে দেখতাম শেখ আবদুল হাকিমের অনুবাদ আছে কি না! সেবার কল্যাণে আবদুল হাকিমের অনুবাদের সাথে বেশ ভালো রকমের পরিচয় হয়। মাসুদ রানার স্বত্ব নিয়ে ঝামেলা চলছিল, এর মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে যান। অনেক দিন কোনো থ্রিলার পড়ি না। জাডসের বুক শেলফে এই বইটা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেলো! ছোটবেলায় শেখ আবদুল হাকিম কিংবা রকিব হাসান - নামগুলো শুনেই একপ্রকার শিহরিত হতাম! থ্রিলার কিংবা হরর! চোখ বন্ধ করে শেলফ থেকে বইটা নিয়ে চলে আসলাম!