ব্লেড জিনিসটারে ছোটবেলা থেকেই খুব ডরাই। সেই ব্লেড দিয়েই গলা দু'ফাঁক করে আত্মহত্যা করল এক রেডিওর আর জে আসিফ! বোঝেন আমার অবস্থা!!
আসিফ কি আসলেই আত্মহত্যা করল, নাকি অন্য কোন ব্যাপার-স্যাপার আছে? ওহো! ভুলেই গিয়েছিলাম আসিফ কিন্তু রেডিওতে একটা ভৌতিক প্রোগ্রাম করত!
লিলির বাড়ি কুন্দলপুর। সেই কুন্দলপুর গ্রামের গোরখোদক ইসমাইল ও চেয়ারম্যান মাহতাব উদ্দিন রাতের বেলায় দেখল একটা লাশ! পোড়া! শিশুগাছে ঝুলছে। ওহ! আবারও ভুলে গেছিলাম। লিলির জীবনের ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে যাওয়ার কথা ছিল আসিফের প্রোগ্রামে! কি পাঠক, এই ঘটনাগুলোর মধ্যে কোন কানেকশন করতে পারেন? চেষ্টা করে দেখেন পারেন কিনা। ততক্ষণে আমি বলে শেষ করি আমার কেমন লেগেছে বইটা।
লেখক বইয়ে হরর থ্রিলের স্বাদ ভালোই দিতে পেরেছেন। বেশ ভালো একটা ভয়ের ভৌতিক সৃষ্টি করেছেন পুরো বইয়ে। তবে বইয়ে অ্যাডাল্ট কনটেন্ট ছিল মোটামুটি ভালোই, যেগুলো চাইলেও এড়িয়ে যেতে পারতেন কিংবা আরেকটু সহনীয় মাত্রায় নামিয়ে আনতে পারতেন। কিছু কিছু জায়গায় মনে হয় একটু অপ্রাসঙ্গিক হয়ে গেছে।