ঘনাদা, টেনিদা, ফেলুদা, শঙ্কু, কাকাবাবু, কর্নেল, অর্জুন, ........এইসব চরিত্রগুলো জুড়ে রয়েছে আমার কিশোরবেলা। তারপরে বেশ কিছু বছর চলে গেছে জীবন থেকে , এইসব "প্রাণাধিক" প্রিয় চরিত্রদের নমস্য স্রষ্টারাও অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, কেউ বা আর বিশেষ মন দিয়ে লেখালিখি করতে চান না, হয়তো.... নাকি করেন........আমিই খোঁজ রাখিনা....হতে পারে !
এই লকডাউন এর মরশুমে হঠাৎ ইচ্ছা করলো... দেখিতো এখনকার লেখালিখি কেমনতর !! আর তাই বহু ঘেটেঘুটে, আর কিছু খোঁজখবর নিয়ে জোগাড় করলাম প্রায় কুড়ি পঁচিশ খানা বই. তার মধ্যে এটি একটি।
কলকাতার বাসিন্দা এক বাঙালি প্রৌঢ়, যে কিনা আয়ুর্বেদ, জ্যোতির্বিজ্ঞান ও আরো নানান বিষয়ের সম্বন্ধে খোঁজখবর রাখা মানুষ, সেইই এই কাহিনীর যাকে বলে Protagonist. এনার স্মৃতি থেকে তুলে আনা এক এডভেঞ্চার যার পটভূমি হলো সুদূর পেশোয়ার, তাই বলা হয়েছে বেশ জমাটি আড্ডার ছলে। কাহিনী ক্রমশ মোড় নিতে নিতে রহস্য মিশেছে ইতিহাস এর সাথে, সঙ্গে যোগ হয়েছে লাগসই কল্পবিজ্ঞান। শ্রদ্ধেয় লেখকের পড়াশোনা যথেষ্ট এবং ভাষা কখনোই দুর্বোধ্য হয়ে পড়েনি বিষয়বস্তুর চাপে। রহস্যের সমাধানও হয়েছে যথাসম্ভব যুক্তিযুক্তভাবে।
যদিও কাহিনীর নায়কের পরিচয় বা character build-up এর দরকার ছিল আরও একটু। আশা করি এই series এর পরের বইগুলোতে তার সাধ মিটবে।
তিন তারা দিলাম ঠিকই, কিন্তু খুব ইচ্ছে রইলো বাকি বইগুলো পড়ে আরও বেশি তারকাখচিত করবার এই "বিষবৈদ্য" কে !