Jump to ratings and reviews
Rate this book

কোথাও কোনো ক্রন্দন নেই

Rate this book

95 pages, Hardcover

First published January 1, 1978

Loading...
Loading...

About the author

Shahid Qadri

17 books17 followers
Shahid Quadri was a Bangladeshi poet and writer. For his poetry, he was awarded "Bangla Academy Literary Award" in 1973 and "Ekushey Padak" in 2011. Qadri is one of the prominent poets of post-1947 Bengali poetry, who brought a new angle to the Bangladeshi scene by introducing urbanism and a sense of modernity. His poetry is infused with patriotism, cosmopolitanism and universalism and in its treatment of nature and city life, it delves deep into the conflicts and the sense of alienation pervading modern life.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (28%)
4 stars
10 (40%)
3 stars
6 (24%)
2 stars
0 (0%)
1 star
2 (8%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Arifur Rahman Nayeem.
217 reviews114 followers
December 3, 2022
‘যারা গাঁও-গেরামের মানুষ
তারা তো আমার মতো পাৎলুনের পকেটে হাত রেখে
অহঙ্কারের ভেতর হতশ্রী-হতচ্ছাড়া নয়। তাদের
সোনালি খড়ের ভিটে আছে, গভীর কুয়োতলা আছে
খররৌদ্রে জিরোনোর জন্যে পাথর এবং চত্বর আছে। বটচ্ছায়া?
সে তো আছেই, বদ্যিবুড়োর মতো আদ্যিকাল থেকে,
আর তাছাড়া সরপুঁটি, মৌরলা, ধপধপে চিতল—
এরা তো গ্রামেরই মানুষ।’— এবার আমি


‘যুদ্ধ তো বারবার কবিতার পালাবদল ঘটায়—বাস্তব বিপজ্জনক
হ’লে পরাবাস্তবের উৎসবও শুরু হ’য়ে যেতে পারে,
সহজেই এরকম হয়, হ’য়ে থাকে’—কোনো কোনো সকালবেলায়


‘আমার ঘর রেকর্ড-প্লেয়ারহীন বটে, কিন্তু আমার অস্তিত্ব
গানশূন্য নয়; কেবল লতায় আর গুল্মে-ঠাসা
এ এ্যাকুরিয়ামে মাছ নেই—এ-ও সত্য নয় পুরোপুরি—
আমাদের ভালোবাসার প্রাক্তন প্রহরগুলো আমার কামরার জলে
লাল, নীল, সোনালি মাছের মতো লেজ তুলে ঘুরছে, প্রিয়তমা।
এবং এ-ও সঙ্গীত!’—এ-ও সঙ্গীত
Profile Image for Yeasin Reza.
538 reviews98 followers
August 3, 2024
'যুদ্ধ তো বারবার কবিতার পালাবদল ঘটায় - বাস্তব বিপজ্জনক হ'লে পরাবাস্তবের উৎসবও শুরু হয়ে যেতে পারে '

'আমি বিশ্বাস করি না, 
ঐ বালকেরা বিশ্বাস করে মহাবিস্ফোরণের পরও
ওদের লাল, নীল, সবুজ মার্বেলগুলো
পরীদের চোখের মতো অখন্ড অটুট থেকে যাবে'


'অনেক মৃত বালকের কলরোল সঙ্গে নিয়ে এসেছে এ গোলাপ
একে আমি কোথায় রাখি? কোন হিরণ্ময় পাত্রে তাকে ঢাকি?
মাথার ওপরে ক্রমাগত গর্জমান এ্যারোপ্লেন,
জেটিতে নড়ছে ক্রেন, চতুর্দিকে ভাসছে রণতরী 
স্মৃতির ভেতরে ফের খুলে যাচ্ছে কোষবদ্ধ এক
নিপুণ তরবারি, চতুর্দিক থেকে যদি ট্রেন
সমরাস্ত্র নিয়ে আবার দাঁড়ায় এ-শহরে, যদি ফের
কুচকাওয়াজের শব্দে ভরে যায় আমার দিন আর রাত,
চেনাজানা সকল ফুটপাত  তখন লুকাবো তাকে কোন
গঞ্জে? কোন নদীর বাঁকে?'


শহীদ কাদরী'র কবিতা আগে পড়তে যেয়েও কেন জানি পড়া হয়নি। এখন পড়ার পর মনে হলো এর চেয়ে উপযুক্ত সময় আর হয়না তার কবিতার জন্য। আসলে কোন কোন সময় কবিতা ই ঠিক করে নেয় কখন সে পঠিত হবে। শহীদ কাদরী'র কবিতা আশ্চর্যরকমভাবে 'ফ্রেশ' মানে মাত্রই লেখা হয়েছে এমনটা বোধ হয়। কবিতার তাত্ত্বিক আলোচনা আজ থাক। আমি শুধু দেখছি সত্য সত্যই ' কোথাও কোন ক্রন্দন নেই'।
Profile Image for Towkir Ahmmed Rigan.
109 reviews19 followers
September 22, 2019
যে কবিতা মনে দাগ কাটতে পারে না সেটাকে আমার কেন জানি কবিতা বলেই মনে হয় না! কিছু কঠিন শব্দ লিখে হয়তো নিজের কেরামতি দেখানো যায় কিন্তু তাতে মন ভরে না! উনার ইত্তরাধিকার পড়ে এই জন্যই খারাপ লেগেছিল (অনেক ধার আছে কিন্তু কি যে কাটলো তাইই বুঝলাম না টাইপ অবস্থা!) কিন্তু এই বইটা ভালো লেগেছে! এই বইয়ের বেশ কিছু কবিতা মনে দাগ কেটেছে! বেশ উপভোগ করেছি :)
Profile Image for Aiman .
86 reviews
July 15, 2026
কবিতা উপন্যাসের মতো নয়, উপন্যাস যেমন গল্প ধরে কাহিনি বুঝে ফেলা যায়, এক ধারে চলে কবিতা তেমন নয়। প্রতিটা কবিতায় আলাদা কাহিনি থাকে, সেগুলো আলাদা ভাবে বুঝতে হয়।

প্রথম প্রথম তো কবিতা পড়তেই ভয় লাগতো, মাথার উপর দিয়ে যেতো, এখন ও যে যায়না তা নয়। তবে পড়ে মজা পাই।

বইটার কবিতা গুলো সুন্দর ছিলো।
Profile Image for Shahidul Nahid.
Author 5 books140 followers
September 5, 2016
ভাল। তবে সবচেয়ে প্রথম স্থান দিবো এই কবির লেখা ' তোমাকে অভিবাদন প্রিয়তমা' , এরপরে 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও'। তারপরে এই কবিতার বইটাকে।
Displaying 1 - 7 of 7 reviews