Jump to ratings and reviews
Rate this book
Rate this book
A collection of three novels by one of the ace writers -- Pratham Pratisruti, Subarnalata and Bokulkotha.

1008 pages, Hardcover

Published January 1, 2013

6 people are currently reading
162 people want to read

About the author

Ashapurna Devi

146 books165 followers
Ashapurna Devi (Bengali: আশাপূর্ণা দেবী), also Ashapoorna Debi or Asha Purna Devi, is a prominent Bengali novelist and poet. She has been widely honoured with a number of prizes and awards. She was awarded 1976 Jnanpith Award and the Padma Shri by the Government of India in 1976; D.Litt by the Universities of Jabalpur, Rabindra Bharati, Burdwan and Jadavpur. Vishwa Bharati University honoured her with Deshikottama in 1989. For her contribution as a novelist and short story writer, the Sahitya Akademi conferred its highest honour, the Fellowship, in 1994.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
33 (54%)
4 stars
24 (39%)
3 stars
3 (4%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dystopian.
479 reviews263 followers
March 20, 2026
আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজি পড়া মানে আসলে তিন প্রজন্মের ভেতর দিয়ে এক সমাজের বদল দেখা কিন্তু তার থেকেও বেশি, এটা এক ধরনের নীরব ক্ষোভের ইতিহাস। আর এই ইতিহাসের সাক্ষী হলাম প্রায় টানা দুই বছর পড়ার পর।

প্রথম প্রতিশ্রুতি পড়তে পড়তে সত্যবতীর প্রতি যে রাগ-ভালোবাসা মিশ্র অনুভূতি তৈরি হয়, তা খুব কম চরিত্রই দিতে পারে। সে যেমন একগুঁয়ে, তেমনই নির্মমভাবে সত্যবাদী, নিজের জীবন ভেঙে গেলেও সে আপস করতে রাজি না। এই জায়গাটাতেই উপন্যাসটা বুকের ভেতর ধাক্কা মারে।

সুবর্ণলতায় এসে সেই ধাক্কাটা অন্য রকম হয়ে ওঠে। এখানে বিদ্রোহটা আর সরাসরি না বরং চেপে রাখা, ঘরের ভেতর আটকে থাকা এক দীর্ঘশ্বাসের মতো। সুবর্ণলতা এমন এক চরিত্র, যাকে বুঝতে গেলে তার না-বলা কথাগুলো শুনতে হয়। এই খণ্ডটা পড়ার সময় বারবার মনে হয়েছে, সমাজ শুধু মানুষকে বেঁধে রাখে না, ধীরে ধীরে ভেতর থেকেও চুপ করিয়ে দেয়।

কিন্তু বকুল কথায় এসে সেই তীব্রতা খানিকটা ছড়িয়ে যায়। বকুল যেন আগের দুই প্রজন্মের অভিজ্ঞতা বয়ে নিয়ে চললেও, তার মধ্যে সেই ধারালো প্রতিরোধ বা দগদগে ক্ষতটা ততটা স্পষ্ট না। গল্প এগোয়, সময় বদলায়, কিন্তু পাঠক হিসেবে আমি যেটা খুঁজছিলাম, সেই ভিত কাঁপানো আবেগ, তা পুরোপুরি পাইনি। মনে হয়েছে, এই অংশটা বেশি পর্যবেক্ষণধর্মী, কম অনুভূতিময়।

তবুও পুরো ট্রিলোজিটা একসাথে দেখলে বোঝা যায় এটা নিছক তিনটা উপন্যাস না, বরং একটা দীর্ঘ বিবর্তনের দলিল। সত্যবতীর উচ্চারণ, সুবর্ণলতার নীরবতা, আর বকুলের তুলনামূলক স্বচ্ছন্দতা,এই তিনটা স্তর মিলেই বোঝা যায়, পরিবর্তন কখনো হঠাৎ আসে না; ধীরে ধীরে, প্রায় অদৃশ্যভাবে জায়গা করে নেয়।

এই ট্রিলজি শেষ করে মনে হয়েছে, এটা এমন একটা গল্প, যেটা পড়া শেষ হয়, কিন্তু তার অস্বস্তিটা থেকে যায়। আর সেই অস্বস্তিই হয়তো এর সবচেয়ে বড় শক্তি।
Profile Image for Tasnima Oishee.
140 reviews39 followers
July 11, 2020
এক ধাক্কায় এতো বড়ো বই শেষ!🎶
Displaying 1 - 3 of 3 reviews