শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।
বিরাট কোটিপতির একমাত্র সন্তান, অবসরপ্রাপ্ত এক শিকারী, উচ্চাকাঙ্খী এক গৃহপরিচারিকা, বাড়ির লোভী ড্রাইভার, আর কুখ্যাত এক কিডন্যাপার।
এদের সাথে বদ্ধ বাড়ির আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত এক ব্ল্যাক মামবা!
দম বন্ধ করা এক রোমাঞ্চোপন্যাস! দারুণ।
২০১৯ এ সংগ্রহ করা হলেও কিছুটা মেরামত করে পড়া হলো আজ এসে। এমন দুর্দান্ত বই আর প্রকাশ করা তো দূর, নতুন করে এগুলো সেবা আর রিপ্রিণ্টও করবে না কোনদিন, আফসোস।