Jump to ratings and reviews
Rate this book

ঐতিহাসিক প্রেমপত্র : বরণীয় মানুষদের স্মরণীয় প্রেমগাথা

Rate this book
বিশ্ব বরেণ্য পঁচিশ জন কবি-সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক, বৈজ্ঞানিক, অভিনয়শিল্পী। সঙ্গীত-সাধকের একান্ত ব্যক্তিগত প্রেম কাহিনী এবং তাঁদের সেরা প্রেমপত্র নিয়েই এ-বই।

* মাদাম হেলভিয়াস-কে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
* মাদাম থ্রেল-কে ডক্টর জংশন
* ফ্রাউ ভন স্তায়েন-কে গ্যেটে
* লুসিন-কে দেমোলিন্স
* জেসোফিন-কে নেপোলিয়ন বোনাপার্ট
* কাউন্টেস গুইচিয়ার্দি-কে বিঠোফেন
* টেরেসা-কে লর্ড বায়রন
* এডেল-কে ভিক্টর হুগো
* মেরী ওয়েন্স-কে আব্রাহাম লিঙ্কন
* এলিজাবেথ ব্যারেট-কে রবার্ট ব্রাউনিং
* ক্যাথারিন-কে চার্লস ডিকেন্স
* প্রিন্স অ্যালবার্ট-কে রানী ভিক্টোরিয়া
* ভেলেরিয়া-কে লিও টলস্টয়
* চাইকোভস্কি-কে মাদাম মাদাম ফোন মেক
* মাদাম কুরী-কে পিয়েরে কুরী
* আলগা নিপার-কে আন্টন শেখভ
* মৃণালিনী দেবী-কে রবীন্দ্রনাথ
* জার দ্বিতীয় নিকোলাই-কে জারিনা
* এন. কে. ক্রুপস্কায়া-কে লেনিন
* বার্ট্রাণ্ড রাসেল-কে অ্যালিস
* লিওনার্ড উলফ-কে ভার্জিনিয়া উলফ
* ক্লারিটা-কে মুসোলিনি
* নার্গিস-কে কাজী নজরুল ইসলাম
* অগাস্তিনা ফুচিক-কে জুলিয়াস ফুচিক
* কামাল আমরোহী-কে মীনা কুমারী

192 pages, Paperback

First published August 1, 1976

1 person is currently reading
32 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
5 (55%)
3 stars
2 (22%)
2 stars
1 (11%)
1 star
1 (11%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Yeasin Reza.
525 reviews92 followers
September 11, 2024
সেবা প্রকাশনী একটা সময় কি যে বিচিত্র আর চমকপ্রদ সব বই বের করতো! ' ঐতিহাসিক প্রেমপত্র ' বইটিতে বিশ্বের বিখ্যাত পঁচিশজন মনীষীর প্রেমপত্র সংকলিত হয়েছে। উল্লিখিত মনীষীদের তালিকা বেশ বৈচিত্র্যময় ; কবি, শিল্পী, বিপ্লবী, অভিনেত্রী, দার্শনিক, রাষ্ট্রনায়ক ইত্যাদি। তাঁদের মনীষা ভিন্নতর হলেও একটা জায়গায় মিল রয়েছে, তাঁরা সবাই প্রেমিক! প্রেম ছাড়া কি কোন মানুষ কল্পনা করা যায়? বিখ্যাতদের প্রেমজীবন নিয়ে স্বভাবতই আমাদের বেশ কৌতূহল থাকে।

বইটি ভালো লাগার প্রধান কারন হচ্ছে লেখক চিঠির আগে যার চিঠি এবং যাকে উদ্দেশ্য করে লেখা তার সংক্ষিপ্ত কিন্তু দুর্দান্ত পরিচিতি ও চিঠির ব্যাকগ্রাউন্ড কন্টেক্সটের সুন্দর বিবরণ। এরকম ধরণের বই অবসরের বেশ ভালো সঙ্গী।

(৩.৫/৫*)
Profile Image for Maruf Hossain.
Author 37 books257 followers
April 29, 2017
চমৎকার একটা সঙ্কলন। কত কত বিখ্যাত মানুষদের প্রেম-ভালবাসার অনুভূতি সম্পর্কে জানতে পারলাম। অনুভূতির প্রকাশটাও জানতে পারলাম। চিঠিগুলোর উপস্থাপনও চমৎকার। শুধু গৎবাঁধা পদ্ধতিতে চিঠিগুলো বইয়ের পাতায় ছেড়ে দেননি লেখক আরেফিন বাদল। বরং প্রতিটি চিঠি উপস্থাপনের আগে সেটার প্রেরক-প্রাপক সম্পর্কে অবগত করেছেন পাঠকদের, অবগত করেছেন চিঠিটা কোন পটভূমিতে বা কোন পরিস্থিতে লেখা হয়েছে। এই উপস্থাপন ভঙ্গি বইটাকে দিয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। বইয়ের আবেদন বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। আফসোস আর হাহাকার সেবা এখন আর এরকম ভিন্ন স্বাদের বই বের করে না বলে।
Profile Image for Irfan Hossain.
2 reviews
October 2, 2024
প্রেমের চিঠিগুলো পড়তে ভালো লেগেছে। যতবড় মানুষ ই হোক না কেনো, প্রেমের কাছে সবাই অসহায় বালক বনে যায়!
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.