দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘রস আলো’ ও ‘উন্মাদ’-এ লেখার সূত্রে আসিফ মেহ্দীর প্রথম বইটি রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। ‘রস আলো রম্য’-এর লেখাগুলোতে একদিকে যেমন আছে হাস্যরস; অন্যদিকে তেমনি সামাজিক অসঙ্গতিগুলোও সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটি শুধু অনাবিল আনন্দ দেবে, তা নয়; পাঠকমাত্রই জীবন ও দেশ নিয়ে আরেকবার গভীরভাবে ভাবার তাগিদও অনুভব করবেন।
চাপে পড়লে কয়লাও ডায়মণ্ড হয়ে যায়! হীরার টুকরা হইনি জানি; কিন্তু আমার লেখার উন্নয়নে একজনের অবদান অনস্বীকার্য! তার নিরবচ্ছিন্ন অবহেলায় আমি পদ্য থেকে গদ্য লেখায় আসতে বাধ্য হয়েছি। রম্যলেখা নির্বাচনেও তিনি সদা-সতর্ক হওয়ায় লেখার মান বাড়াতে আমাকে গভীর মনোযোগী হতে হয়েছে! এভাবে তিনি অনেক লেখককেই তৈরি করছেন। দেশসেরা রম্য পত্রিকা ‘রস আলো’র বি.স. হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন দেখছেন জনপ্রিয় কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’। সিমু নাসের।
আমি হেসেখেলে দিনযাপন করতে চাই; তাই লেখালেখি করি। আশেপাশের সবাইকে আনন্দের মধ্যে রাখতে চাই; তাই লিখি রম্য। মানুষের প্রাণখোলা হাসি আমার হৃদয়ে দোলা দেয়; দেয় প্রাণবন্তভাবে বেঁচে থাকার শক্তি। শুধু হাস্যরসেই থাকি, তা নয়। বিভিন্ন ভঙ্গিতে তুলে ধরা অসঙ্গতিতে নানা বক্তব্যও তুলে ধরতে চেষ্টা করি। এই বইয়ের অধিকাংশ লেখা দেশসেরা রম্য পত্রিকা ‘রস আলো’তে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে; তাই বইয়ের নাম দিয়েছি ‘রস আলো রম্য’। বইটি আপনাদের হৃদয়ে সামান্য আনন্দানুভূতি সঞ্চার করতে পারলেও আমার পরিশ্রম সার্থক হবে! আসিফ মেহ্দী
I am a Bangladeshi author. I write in the most popular magazines- Rosh+Alo, Unmad, Kishor Alo, Biggan Chinta, Kishor Pata, Biggan Ananda etc of Bangladesh. I also write regularly in several Bengali magazines published from abroad. I have written some best seller books in Bengali literature; such as: Maya, Bodhir Nirobodhi, Opshora, Toru-Nri. I have written thirty numbers of books as well as television dramas. I have been working for popularizing science and science fiction in Bangladesh by adopting innovative initiatives or organizing events. For my literary excellence in poem writing, I am called 'Nano Kobi' in Bangladesh.
I was born in Kushtia to Md. Shujaut Hossain and Shahana Sultana. My home district is Jhenaidah. I am married to Dr. Moubina Jakelin Bari. I have passed SSC exam from B.A.F. Shaheen College Dhaka in 2000 and HSC exam from Notre Dame College in 2002. I have been graduated from Bangladesh University of Engineering and Technology (BUET) in Electrical & Electronic Engineering with honours. I have accomplished MSc with distinction in Strategic Innovation Management from University of Sussex, UK.
I have got many awards for my excellence in academic, professional and literary fields. I received ‘Director General Award’ for securing 1st position in the rigorous and competitive Professional Induction Course for Cadre Officials of Bangladesh, conducted by National Institute of Mass Communication (NIMC), under Ministry of Information. I obtained ‘Award for Excellence’ from Notre Dame College for outstanding result (19th in order of merit) in HSC exam. I was also awarded ‘Best Merit Trophy of Air Force Chief’ from B.A.F. Shaheen College Dhaka for extraordinary result (12th in order of merit) in SSC exam.