কবিরা রম্য লিখতে বসলে এই হয়। প্রতি প্যারায় প্যারায়, পারায় পারায় কবিতা। হয়ত এই গল্পে এলাকার সাপ্তাহিকের কবিতার সম্পাদক, ঐ গল্পে ভূতের রাজার বরে কবিবর হয়ে ওঠা, ত আরেক গল্পে নিরেট কবিতার ছোটোকাগজ!
রসবোধ, এই ত, এক বই পড়ে ত তার বেবাক রসবোধ নিয়ে বলতে পারি না, তবে এই বই, আকারের জন্যই মনে হয়, শীর্ষেন্দুর কথা মনে করিয়ে দিচ্ছিলো। অবশ্য সবার রসবোধ ত আলাদা, মানে প্রেমেন মিত্র একরকম, আলি সাহেব একরকম, শিবরাম আবার শিবরামের মতন, ছোটো বড় মাঝারি সঞ্জীবের রসবোধ ত একেবারে মাপে মাপে খাপে খাপে, আবার বিদ্যেসাগর মশাইয়ের রসবোধ তার মতন। ত আমি কী করে এর সাথে ওর, তার সাথে তার তুলনা দিতে যাই। তার আর তার একই লোকের তার না হলে আর কী।
ভালোই। দম ফাটিয়ে না হলেও, এক বেলায় পড়ার জন্য, সুখপ্রদ।