Jump to ratings and reviews
Rate this book

বিদ্বেষ

Rate this book
পশ্চিমের জীবন রুক্ষ, রূঢ়। পদে পদে এখানে বিপদের হাতছানি। আবার একই অন্তরালে বইছে চিরন্তন প্রেম-ভালবাসা আর মানবতার ফল্গু।

ড্যান রেগ্যান, জেমস জয়েস, টমাস মুর – এরা সবাই কোমলে কঠোরে মিলিয়ে এই পৃথিবীর মানুষ।
কেবল নিজের কথাই ভাবে না এরা, প্রয়োজনে অপরের জন্যে নিজের জীবনকে বাজিও ধরে।

এই গল্প-সংকলন এমনি কজন মানুষের আশা-আকাঙ্খা আর সংগ্রামের আলেখ্য। এদের মাঝ দিয়েই পাঠক পৌঁছে যাবেন পশ্চিমের সেইসব ঝঞ্ঝামুখর দিনে; এবং উপলব্ধি করবেন, মানুষের জীবন বদলায়নি আজও।​

176 pages, Paperback

First published April 10, 1990

Loading...
Loading...

About the author

Rowshan Jamil

42 books22 followers
রওশন জামিল বাবার কাছ থেকে পেয়েছেন লেখালেখির করার অনুপ্রেরণা। জীবনে প্রথম লেখা ক্লাস ফাইভে। স্কুল ম্যাগাজিনে। এর পর দীর্ঘ বিরতি দিয়ে আবার শুরু পত্রিকায় রিপোর্ট/ফিচার লেখার মধ্যদিয়ে, যখন তিনি মাস্টার্সে পড়েন। লেখালেখির পাশাপাশি তার আরো একটা পেশা আছে সেটা হলো সাংবাদিকতা। স্ত্রী গৃহিণী, দুই সন্তানের জনক তিনি। বড় ছেলে ও ছোট মেয়ে নিয়ে তার পরিবার।

সেবা প্রকাশনীতে তার প্রথম বই বই প্রকাশিত হয় কাজীদার সাথে যৌথ ভাবে ১৯৮৫ সালের জুন মাসে দাগী আসামী-১ দিয়ে। পরবর্তিতে দুইটি কিশোর ক্লাসিক হাকলবেরি ফিন প্রকাশিত হয় ফেব্রয়ারী ১৯৮৬ এবং দ্বিতীয়টি দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী নভেম্বর ১৯৮৭তে প্রকাশিত হয়। এছাড়া শিশু ক্লাসিক পিটারপ্যান-ও তিনি লিখেন ১৯৮৯ সালে।

তিনি ছিলেন ওয়েস্টার্ন সিরিজে একজন সফল লেখক। প্রথম ওয়েস্টার্ন বই "ফেরা" প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ওসমান পরিবার এবং সাবাডিয়া নামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সেবা প্রকাশনীতে তার একক ভাবে ৩৫টিরও বেশি ওয়েস্টার্ন বই বের হয়।

১৯৯৪ সাল পর্যন্ত নিয়মিত লিখলেও সে বছর আমেরিকায় প্রবাসী হলে বিরতিতে চলে যান তিনি। তবে সাবাডিয়ার ফেরা, না-ফেরা বই এর মধ্য দিয়ে তিনি আবার লেখায় ফিরেন ২৪ বছর পর ২০১৮ সালে। আর এর আগে ২০১২ সালের ঈদসংখ্যা ইত্তেফাকে ওসমান পরিবারকে ফিরিয়ে আনেন "সেই ওরিন ওসমান" নামে একটি উপন্যাসিকার মাধ্যমে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (16%)
4 stars
7 (58%)
3 stars
2 (16%)
2 stars
0 (0%)
1 star
1 (8%)
Displaying 1 of 1 review
Profile Image for Farhan.
749 reviews12 followers
January 8, 2022
উপন্যাসের গভীরতা নেই, কিন্তু গতি আছে ছোট ছোট গল্পগুলোতে। বেশ ভাল।
Displaying 1 of 1 review