Jump to ratings and reviews
Rate this book

সাই-ফাই ত্রয়ী

Rate this book
বই পরিচিতি:

আসিফ মেহ্‌দীর সায়েন্স ফিকশনেও থাকে রম্য-এর সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন। লেখকের গল্প বলার ভঙ্গি পাঠকমহলে সাদরে গৃহীত হয়েছে। তাঁর লেখা সাই-ফাইগুলো শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, স্থান করে নিয়েছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। তাঁর তিনটি সায়েন্স ফিকশন ‘ফ্রিয়ন’, ‘হিগস প্রলয়’ এবং ‘এলিমোন’-এর আশাতীত সাফল্যের ধারাবাহিকতায় প্রকাশিত হলো ‘সাই-ফাই ত্রয়ী’। এখানে লেখকের প্রকাশিত তিনটি বইয়ের সবগুলো বিজ্ঞান কল্পকাহিনি মলাটবদ্ধ হয়েছে।


বইটির উৎসর্গপত্র:

মহৎ কাজগুলোর একটি হলো, অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করা! সেই স্বপ্নপূরণ যদি হয় মেধার যোগ্যতায়, তাহলে তা হয় মহত্তর। এমন কাজই করেন তাঁরা চারজন। নিরলস পরিশ্রমের মাধ্যমে তাঁরা অসংখ্য ছাত্র-ছাত্রীকে লক্ষ্য অর্জনের জন্য যোগ্য করে গড়ে তুলছেন। শুভকামনা মানুষ গড়ার চার কারিগরকে-

মোঃ আকমল হোসেন
মোঃ মনিমুল ইসলাম
মোঃ মনোয়ার হোসেন
মোঃ রুহুল আমিন

ভূমিকা (লেখকের কথা):

এক বিদেশিনীর কাছে জানতে চেয়েছিলাম যে তাদের দেশে সাহিত্যের জনপ্রিয় শাখা কোনটি। উত্তরে বলেছিলেন, ‘ডিসটোপিয়া’! জগতের মধ্যে অরাজকতা-অস্বাভাবিকার আরেক নাম ডিসটোপিয়া। এটির চরম উপস্থিতি সম্ভব ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন (সাই-ফাই) টাইপের কল্পকাহিনিগুলোতে। বিজ্ঞানের দাপটের এই যুগে পৃথিবীবাসীর সাহিত্যরুচি সাই-ফাইকে লুফে নিয়েছে। আশার কথা, আমাদের দেশেও সায়েন্স ফিকশন দিনেদিনে সাহিত্যের শক্তিশালী একটি শাখায় পরিণত হচ্ছে।

কিছুদিন আগে কথাসাহিত্যিক মোশতাক আহমেদ-এর নেতৃত্বে আমরা দশজন প্রতিষ্ঠা করেছি ‘বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি’। মনে শঙ্কা তো ছিলই; তবু ভেবেছি ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’। সেই শঙ্কা বাষ্পীভূত হয়ে গেছে সায়েন্স ফিকশন সোসাইটির প্রথম আয়োজনের পরই। ‘সায়েন্স ফিকশন বইমেলা-২০১৫’তে পাঠকবন্ধুদের বিপুল অংশগ্রহণ আমাদেরকে করেছে বিস্মিত, মুগ্ধ ও অনুপ্রাণিত!
আমি গণিতের ভক্ত। কারণ, গণিতে সমস্যাগুলোর একটি ছোট সুন্দর সমাধান থাকে। কিন্তু জীবন জটিল হিসাবের জায়গা। এখানে সব প্রবলেমের সহজ-সুন্দর সলিউশন থাকে না। অনেক সময় বাস্তবিক সমস্যাগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করলে সেটি সমাধানের পথে না গিয়ে আরও বড় প্রবলেম তৈরি করে! তবে কল্পনার জগতে সমাধানে পৌঁছানো যায় ইচ্ছেমতো। তাই বাস্তব জগতের চেয়ে কল্পনার জগৎ আমাকে টানে বেশি। হয়তো একারণেই সায়েন্স ফিকশন লিখতে একটু বেশিই ভালোবাসি।

লেখালেখির পথে আপনাদের ভালোবাসা পেয়ে আমার সাহস বেড়ে গেছে অকল্পনীয়। অন্বেষা প্রকাশন-এর শাহাদাত ভাই আমার সাই-ফাইগুলো এক মলাটের মধ্যে আনতে চাইলেন। আপত্তি করার প্রশ্নই নেই। ‘সাই-ফাই ত্রয়ী’ মূলত আমার তিনটি সায়েন্স ফিকশন ‘ফ্রিয়ন’, ‘হিগস প্রলয়’ এবং ‘এলিমোন’-এর একটি সংকলন। তিনটি বইয়ের মোট পাঁচটি সাই-ফাই এখানে আছে। পরিশেষে, একটিই চাওয়া। সায়েন্স ফিকশনের বইয়ে ন্যানোটোগ্রাফ দিতে গেলে আমি সেই চাওয়াটিই ব্যক্ত করি, ‘কল্পগল্পে রাঙলে মন, সার্থক হবে এ আয়োজন!

174 pages, Hardcover

First published February 1, 2015

Loading...
Loading...

About the author

Asif Mehdi

24 books17 followers
I am a Bangladeshi author. I write in the most popular magazines- Rosh+Alo, Unmad, Kishor Alo, Biggan Chinta, Kishor Pata, Biggan Ananda etc of Bangladesh. I also write regularly in several Bengali magazines published from abroad. I have written some best seller books in Bengali literature; such as: Maya, Bodhir Nirobodhi, Opshora, Toru-Nri. I have written thirty numbers of books as well as television dramas. I have been working for popularizing science and science fiction in Bangladesh by adopting innovative initiatives or organizing events. For my literary excellence in poem writing, I am called 'Nano Kobi' in Bangladesh.

I was born in Kushtia to Md. Shujaut Hossain and Shahana Sultana. My home district is Jhenaidah. I am married to Dr. Moubina Jakelin Bari. I have passed SSC exam from B.A.F. Shaheen College Dhaka in 2000 and HSC exam from Notre Dame College in 2002. I have been graduated from Bangladesh University of Engineering and Technology (BUET) in Electrical & Electronic Engineering with honours. I have accomplished MSc with distinction in Strategic Innovation Management from University of Sussex, UK.

I have got many awards for my excellence in academic, professional and literary fields. I received ‘Director General Award’ for securing 1st position in the rigorous and competitive Professional Induction Course for Cadre Officials of Bangladesh, conducted by National Institute of Mass Communication (NIMC), under Ministry of Information. I obtained ‘Award for Excellence’ from Notre Dame College for outstanding result (19th in order of merit) in HSC exam. I was also awarded ‘Best Merit Trophy of Air Force Chief’ from B.A.F. Shaheen College Dhaka for extraordinary result (12th in order of merit) in SSC exam.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
22 reviews
October 17, 2026
Asif Mehdi’s writing showcases a remarkable blend of scientific reasoning, genuine humour, and thrilling adventure. One of the greatest strengths of his work is his ability to present complex scientific concepts in simple, fluent, and engaging language that appeals to young readers and teenagers. His light-hearted storytelling, wit, and brilliant plot twists keep readers captivated until the very end. He is also the pioneer of a new poetic genre in Bengali literature called Nano Poetry—a poetic expression of life’s emotions in the span of a nanosecond. His books are truly exceptional, and this one is no exception. Through his unique combination of science fiction and humorous writing, he has carved out a distinctive and modern niche in Bengali young adult literature.
23 reviews
October 16, 2026
‘Sci-Fi Troyi’ is a book that blends science fiction with humor and reflections on life. For those seeking a blend of sci-fi along with a touch of satire and food for thought, this book would make a great addition to their reading list.
22 reviews
October 17, 2026
Asif Mehdi’s books are truly extraordinary. This is one of his finest works.
Displaying 1 - 3 of 3 reviews