শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।
শুধু ছায়ালেখক হিসেবে মাসুদ রানা নয়, শেখ আবদুল হাকিমের নিজস্ব একটি গোয়েন্দা চরিত্র ছিল। নাম জাকি আজাদ। যার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কাউন্টার এসপিওনাজের সদস্য এবং সেলফ ডিফেন্স ইনভেস্টিগেশনের চিফ হিসেবে। রানার যেমন সোহানা আছে, তেমনি আজাদের আছে শায়লা শারমিন, মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিটের সাবেক কমান্ডার।
এই উপন্যাস আফ্রিকার তানজানিয়ার পটভূমিতে লেখা। শিরোনামের অধরা কুমারী একটা স্থানের নাম। শেখ আবদুল হাকিমের অন্যান্য লেখার মতো এটিও চমৎকার একটি উপন্যাস। তবে কিছু স্থানে অ্যাকশনের বর্ণনা উপন্যাসের সৌন্দর্য কিছুটা নষ্ট করেছে বলে মনে করি। এটাকে অবশ্য থ্রিলার উপন্যাসের স্বাভাবিকতা হিসেবে ধরে নেওয়া যায়। এছাড়া আর সবই ঠিক আছে।