Jump to ratings and reviews
Rate this book

লজ্জা

Rate this book

64 pages, Hardcover

Published January 1, 2013

2 people are currently reading
20 people want to read

About the author

Ramapada Chowdhury

59 books35 followers
রমাপদ চৌধুরীর জন্ম ২৮ ডিসেম্বর ১৯২২। কৈশোর কেটেছে রেল-শহর খড়গপুরে। শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ। ইংরেজি সাহিত্যে এম.এ.। গল্প-উপন্যাস ছাড়াও রয়েছে একাধিক প্রবন্ধের বই, স্মৃতিকথা এবং একটি অত্যাশ্চর্য ছড়ার বই। বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি লিট, ১৯৯৮৷ ১৯৮৮-তে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাহিত্য সম্মান জগত্তারিণী স্বর্ণপদক ১৯৮৭। ওই বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কার ১৯৮৪। শরৎসমিতির শরৎচন্দ্র পুরস্কার ১৯৯৭। রবীন্দ্র পুরস্কার ১৯৭১। আনন্দ পুরস্কার ১৯৬৩৷ তাঁর গল্পসমগ্র বইটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক পুরস্কৃত। হিন্দি, মালয়ালাম, গুজরাতি ও তামিল ভাষায় অনূদিত হয়েছে তাঁর বহু উপন্যাস ও গল্প। প্রকাশিত হয়েছে বহু রচনার ইংরেজি, চেক ও জার্মান অনুবাদ। তিনিই একমাত্র ভারতীয় লেখক, যাঁর গল্প সংকলিত হয়েছে আমেরিকা থেকে প্রকাশিত লিটারারি ওলিম্পিয়ানস গ্রন্থে, অনুবাদ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিনটন বি সিলি৷ উপন্যাস খারিজ প্রকাশিত হয়েছে ইংরেজিতে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (31%)
4 stars
5 (26%)
3 stars
8 (42%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Ësrât .
519 reviews88 followers
August 16, 2023
"পাগল না কি ও
থাক ,ওর মাথার স্ক্রু একটু আধটু ঢিলা তো এত কান দিস না ওর কোথায়
এই সাবধান,সামনেই একটা পাগলী নোংরা হাত দিয়ে যখন তখন একে ওকে ছুঁয়ে ফেলে,তেড়ে এসে তোড়ফোড় করে ত্বরিত গতিতে ছুটে যায়.


রোজকার পথে কি সহজে অসংকোচে একটুও অপরাধবোধের আভাসহীন স্বরে আমরা বলি ও পাগল !

নিন্মবিত্তের নেই কোনো লোকলজ্জার বালাই,রেখে ঢেকে পথ পাড়ি দেবার অটুট অঙ্গীকার। অপ্রকৃতিস্থ কে আদরে রাখার আপ্রাণ চেষ্টা আজীবন না হলেও বেশ কিছু দিন করে ক্ষমা চেয়ে ক্ষান্ত দেয়।

সমস‍্যায় সব মধ‍্যবিত্তের;স্বামী টাঙানো বৌ মাতাল ছেলে বেপরোয়া মেয়ের মন্দকথা কিংবা গোপন কোনো গুপ্ত ব‍্যাথ‍্যা চোখ দিয়ে অশ্রু কথা হয়ে নামার আগে শ্রাবণ ধারা শুকিয়ে স্মিত হাসির আড়ালে চাপা পড়ে মেপে ছেকে বার্ধক্যের ভারে নুইয়ে পড়া সমাজে কত না সহজে চেপে যাই।

রমাপদ মশাইয়ের মুন্সীয়ানা এখানেই;সত‍্য যেখানে উপেক্ষিত পরিবার যেখানে লজ্জিত ,উপযাচক হয়ে সপাটে তাদের কপাটে উপযুক্ত শব্দে জব্দ করার এক আশ্চর্য সুন্দর সরল পন্থার পথীকৃত হয়ে উপকৃত করে গেছেন আমৃত্যু অক্লেশে অক্লান্ত পরিশ্রমে প্রস্ফুটিত হয়েছে তার অসি।

আশ্রিত থেকেও অনিমেষের আশ্রয়দাতার আত্মজার হঠাৎ পাল্টে যাওয়া পরিবেশ পরিবারের লোকজনের থেকে চিন্তা ভাবনাগত দোষে দুষ্ট হয়ে কন‍্যা ভগ্নী পত্মীকে একটি মাত্র অবস্থার প্রেক্ষিতে অনাহূত আচারে নিপীড়নের নতুন রাস্তায় হয়ত হল্লা করে হঠিয়ে দিতে পারেনি।

কিন্তু রেনুর মানুদা মননে স্মরনে সুদীপ সুশান্ত ঝুমা অরুপ টুনটুন বাবলু কিংবা পিসি পিসেও বহুবার উঠেছে বিচারের আদালতে।

পরিপাটি সদাহাস্যময়ীর এক টুকরো শত ছিন্ন বস্ত্র কিছু ক্লিপ বা ব্লেট ফিতে লুকিয়ে বাঁচিয়ে রাখার অস্বাভাবিক আচরনে অতিষ্ট পরিবার এক নিমিষেই সমাজের নিয়মে ভদ্র ভাষায় অ‍্যাসাইলাম খাস বাংলায় পাগলা গারদে পুরেই ভালো হয়ে যাবে মেয়ে এই একই সুরে স্বগোতক্তির শেষ পাঠে লজ্জার ভয়ে ধ্বজা ধরা গল্পের রেনুরা ঐ জানলার ধারে রোজকার নিয়মে শূন্য ঘোলাটে অর্থহীন প্রলাপে বলে উঠে
আমি পাগল নই।

মমতার চাদর থেকে নির্মমতার প্রলেপে আপাদমস্তক ঢেকে যাওয়া পরিবারের মাঝে যে পাগলের প্রয়োজন সহানুভূতি থেকে উৎকন্ঠা তারপর উৎপাত মনে করে ভুলে যাওয়াতেই সমাপ্তির শিখা জ্বলে নিভে কিন্তু জ্বালা রয়ে যায় প্রায় অনাত্মীয় অনিমেষদের প্রানে।

রেটিং:⭐🌟🌠💥.৬৫
১৩/০৭/২১
Profile Image for Kripasindhu  Joy.
606 reviews1 follower
February 8, 2026
রমাপদ চৌধুরী নিজের লেখায় বিভিন্ন বিষয়ে সমাজ কীভাবে রেসপন্স করে সেটা দেখানোর প্রয়াস চালান। এই উপন্যাসে, রেণু মানসিকভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে পড়লে বাবা-মা, স্বামী, ভাই-বোন ইত্যাদিরা কীভাবে নিজেদের সামলে রাখতে চায় তাই দেখানো হয়েছে।
Profile Image for Alimur Razi Rana.
95 reviews5 followers
September 29, 2021
ঠিক যখনই রেণুকে সবচেয়ে আপন করে নেওয়ার প্রয়োজন তখনই সকলে তাকে দূরে ঠেলে দিতে চাইছে। যখনই তাকে ভালবাসা দেবার কথা, তখনই তার ভালবাসা কেউ নিতেও চায় না। একটা পরিচ্ছন্ন বিছানার ওপর তাকে একটা ঘৃণ্য কিটের মত মনে করতে শুরু করেছে সকলে। অথচ আমি তো কাউকে দোষ দিতে পারছি না। কারণ পিসেমশাই, বানীপিসীমা, টুনটুন, বাবুল, অরুণদা, হয়তো আমিও, সেই অদ্ভুত সমাজের মানুষ, যে সমাজে সবাই শুধু নিজেকে লুকিয়ে রাখতে চায়। একটি অপ্রকৃতিস্থ মানুষ আছে, বাড়ির চার দেয়ালের মধ্যে, এই লজ্জায় তাই সব মানুষগুলোই অপ্রকৃতিস্থ হয়ে উঠেছে।
Profile Image for Joynab Rimu.
76 reviews118 followers
November 5, 2024
ভালবাসতে নয় কেবল কারো কাছ থেকে ভালবাসা নেবার বেলায় ও তো যোগ্যতা যাচাই করি আমরা। সমাজের বেঁধে দেয়া নিয়ম থেকে একটু বিচ্যুতি হলে, ভালবাসার অধিকার ও কেড়ে নিতে পিছপা হয়না সমাজের মানুষ। সমাজ তো সমাজই, দরজার আড়ালের কোলাহল মাত্র.. নিজের পরিবার, নিজের আত্মার আত্মীয়রা ও মুখ ফিরিয়ে নেয় যখন.. কি ভীষণ, কি নির্মম!

রমাপদ চৌধুরীর আগের লেখাগুলোতে সামাজিক অসংগতি,শ্রেণিবৈষম্য পেয়েছিলাম বিষয়বস্তু হিসেবে। 'লজ্জা' এত স্পর্শকাতর, এত করুণ। রেণুর কথা ভেবে গলার কাছে কান্না দলা পাকালো।
Profile Image for Nusrat Onnesha.
49 reviews
May 6, 2026
শেষ করে একটা কথাই ভাবতেছি “ আমি কিংবা আমরা আসলে কতটা প্রকৃতিস্থ? “


রমাপদ চৌধুরীর লেখা পড়ার পর নিজের মনে এত উথালপাতাল চিন্তা ভাবনা চলতে থাকে যে রিভিউ লেখার মতো মানসিক অবস্থা থাকেনা।আমার মতো মধ্যবিত্ত সাধারণ মানুষের অনুভূতি গুলোকে উনি যেভাবে কেটেকুটে ব‍্যবচ্ছেদ করে দেখিয়েছেন—নিজেকে অতটুকু চিনে ফেলার পর নিজের কাছেই তখন লজ্জা হয়।সেই লজ্জা সেই দীনতা আমরা পায়ের একজিমার মতোই মোজা দিয়ে ঢেকে রাখতে চাই।গোপন রাখতে চাই।কখনো নিজের কাছে কখনো সমাজের কাছে।
Profile Image for Rajib Majumder.
142 reviews5 followers
January 21, 2021
রমাপদ চৌধুরীর বই আগে খুব বেশি পড়িনি। এর আগে মাত্র দুটো। এই উপন্যাস টি পড়ে অবাক হয়ে গেলাম। এত শক্তিশালী লেখকের লেখা আগে পড়িনি কেন! এর আগে বাড়ি ভাড়া করা, ভাড়াটে ইত্যাদি সাধারণ বিষয় নিয়ে লেখা অসাধারণ উপন্যাস/বড় গল্প পড়েছি। আর এবারে একটি মেয়ের পাগল হয়ে ওঠার এক করুণ কিন্তু অসাধারণ কাহিনী পড়ে তাক লেগে গেল। রমাপদ চৌধুরীর আরো বেশ কয়েকটি লেখা এখন শেষ করতে হবে।
Displaying 1 - 8 of 8 reviews