এ যেন নিয়তির নিষ্ঠুর প্রহসন যে ওয়েব মনরোর হাতে সব সময় অস্ত্র থাকবে। পোষ না মানা বুনো এক সময়ে তার জন্ম ও বেড়ে ওঠা। সময়টা পার হলে অদৃশ্য হয়ে যাবে সে, ঠিক যেমন অদৃশ্য হয়ে গেছে বাফেলো, ঠিক যেমন এখন অদৃশ্য হয়ে যাচ্ছে ইন্ডিয়ানরা। হৃদয়বান পুরুষ, তার ওপর বীর যোদ্ধা, তুষার কাঁধে তুলে নিল সে, লড়তে হলো দলত্যাগী ইন্ডিয়ান আর হিংস্র আউটলদের সঙ্গে। কিন্তু অভিনেত্রী মেয়েটার প্রেমে পড়া কি তার উচিত হয়েছে?
শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।