Jump to ratings and reviews
Rate this book

বৃষ্টি পড়ার আগে

Rate this book
সকলেই একটি বৃষ্টিকে খুঁজে বেড়ায়। মমিয়া, তমাল, সুছন্দা, নিশা, শঙ্কর-প্রত্যেকেই। জীবনের চারপাশে ঈর্ষা, ঘৃণা, দুঃখ, রাগ, মায়া আর ভালোবাসা। মমিয়ারা সকলেই কি পারবে বৃষ্টির জন্ম দিতে? সেই বৃষ্টির নামই বা কী?

172 pages, Hardcover

Published January 1, 2014

Loading...
Loading...

About the author

Binod Ghoshal

44 books26 followers
বিনোদ ঘোষাল-এর জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৭৬ হুগলি জেলার কোন্নগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। মফস্‌সলের মাঠঘাট, পুকুর জঙ্গল আর বন্ধুদের সঙ্গে বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই ছবি আঁকা আর অভিনয়ের দিকে ঝোঁক। গ্রুপ থিয়েটারের কর্মী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। কর্মজীবন বিচিত্র। কখনও চায়ের গোডাউনের সুপারভাইজার, শিল্পপতির বাড়ির বাজারসরকার, কেয়ারটেকার বা বড়বাজারের গদিতে বসে হিসাবরক্ষক। কখনও প্রাইভেট টিউটর। বর্তমানে একটি সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। ২০০৩ সালে দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর প্রথম গল্প। বৃহত্তর পাঠকের নজর কেড়েছিল। বাংলা ভাষায় প্রথম সাহিত্য অকাদেমি যুব পুরস্কার প্রাপক। ২০১৪ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার। তাঁর একাধিক ছোটগল্পের নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (26%)
4 stars
10 (29%)
3 stars
12 (35%)
2 stars
3 (8%)
1 star
0 (0%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Shotabdi.
849 reviews223 followers
May 5, 2022
এন্ডিংটা এমন মেলোড্রামাটিক না হলে আরেক তারা বেশি দেয়া যেত।
Profile Image for Bidisha Chowdhury.
55 reviews24 followers
August 5, 2021
প্রতিবছরই তো সময় করে বৃষ্টি আসে, বৃষ্টি আবার চলেও যায়; কিন্তু সব বৃষ্টি কি সত্যি আমাদের সমান আবেগে ছুঁতে পারে? কোনোবার হয়তো আনন্দের ঘনঘটা, কোনোবার হয়তো দুর্বার কষ্টের ঢেউ ছাপিয়ে যায় আমাদের। কিন্তু আসল কথাটা হলো, বৃষ্টি প্রতিবারই আসে, আর আমরাও নিয়ম করে ভিজি। প্রেম, ভালোবাসাও তাই। আসল, নকল বলে হয়তো আদৌ কিছুই হয়না। মানুষ আসে, মানুষ যায়, কেউ কেউ আবার 4'o clock rain এর মতো রয়েও যায়। তবে আগে থেকে আমরা কেউই ঠাহর করতে পারিনা, এ বারের বর্ষাটা আমাদের ঠিক কোন খাতে ভাসিয়ে নিয়ে যাবে।
মমিয়া-তমাল, সুছন্দা-অসীম, নিশা-শংকর, মৃদুল-দীপ্তি শেষমেশ এই বৃষ্টির হাত ধরে ঠিক কোথায় পৌঁছবে তা নিয়েই এই উপন্যাস। চেনা ছকে উপন্যাস শুরু হলেও শেষের মোচড়ে, পাঠকের মন একটু হলেও মেঘাচ্ছন্ন হবেই; সে যত রোদই থাকুক না কেন!
Profile Image for   Shrabani Paul.
397 reviews28 followers
March 26, 2023
Reading Done ✅
Rating 5/🌟🌟🌟🌟🌟
💛অসাধারণ একটি উপন্যাস 💛
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mrinmoy Bhattacharya.
227 reviews32 followers
September 21, 2020
প্রেম মানে কি ? শুধুই ভালােলাগা ? ভালােবাসা ? মনের মানুষকে কাছে পাওয়া চেষ্টা ? আঁকড়ে ধরে রাখার চেষ্টা ? নাকি আরও বড় কিছু ?

.... প্রেম , মানব জীবনে অতি মূল্যবান একটি মানবিক অনুভূতি । পৃথিবীতে এমন একজন মানুষকেও বােধহয় খুঁজে পাওয়া যাবে না, যে প্রেম-ভালােবাসার ভিখারি নয় । আমারা প্রত্যেকেই আমাদের জীবনে সচেতন বা অবচেতন মনে সর্বক্ষণ ভালােবাসা খুঁজে ফিরি । মানুষের জীবনের এই মানবিক অনুভূতিই ধরতে চেয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল, তার "বৃষ্টি পড়ার আগে" উপন্যাসে । যেখানে চাওয়া-পাওয়া কে কেন্দ্র করে তৈরি হয়েছে মানবিক টানাপোড়েনের এক জটিল উপাখ্যান ।

লেখক চাইলেই উপন্যাসটি একটি আদ‍্যোপান্ত প্রেমের উপন্যাস হিসাবেই শেষ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি । গল্প এগোনোর সাথে সাথেই লেখক তার কলমের জাদু দেখাতে শুরু করেন । পাঠক মন্ত্রমুগ্ধের মতাে এগিয়ে চলে শেষের পথে । ঠিক তখনই... উপন‍্যাসটির শেষ দুটি পাতা আমাকে একেবারে স্তব্ধ করে দেয় । আমার পাঠক হৃদয় তখন দুমড়ে-মুচড়ে যায় অব্যাক্ত বেদনায় | মনে ভাবি এভাবেও ভাবা সম্ভব ! লেখা সম্ভব ! উপন্যাস শেষে মােহমুগ্ধ পাঠক এর সন্ধান করে চলবে আজীবন....
Profile Image for Srimayee Roy.
20 reviews18 followers
September 9, 2018
শেষ টুকু মানতে পারিনি যেন।
Profile Image for Mukul Dey.
3 reviews1 follower
July 6, 2026
আমি কোনোদিন কোনো বইয়ের রিভিউ লিখিনি। সত্যি বলতে, বইয়ের রিভিউ পড়তেও খুব একটা পছন্দ করি না। আমার বরাবরই মনে হয়, কোনো বই পড়ার আগে তার সম্পর্কে বেশি কিছু জেনে ফেললে প্রথমবার বইটা পড়ার যে নিজস্ব আমেজ, যে অজানাকে ধীরে ধীরে আবিষ্কার করার আনন্দ, সেটা কোথাও যেন একটু হারিয়ে যায়। তাই সাধারণত বইয়ের ছোট্ট সারসংক্ষেপ বা বিষয়বস্তু দেখে মোটামুটি আন্দাজ করেই বই কিনি। ঠিক তেমনভাবেই কিছুদিন আগে অনলাইন থেকে আনিয়েছিলাম লেখক বিনোদ ঘোষালের লেখা ‘বৃষ্টি পড়ার আগে’ বইটি।

এখন জীবনে অবসর সময়ের পরিমাণটা একটু বেশিই। তাই কাল বিকেল থেকে বইটা পড়তে শুরু করেছিলাম। আর তারপর কখন যে গল্পের মধ্যে ঢুকে পড়লাম, বুঝতেই পারিনি।

এটি মূলত একটি সামাজিক গল্প। দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা, সম্পর্ক - মানুষের জীবনের চেনা অনুভূতিগুলো খুব সুন্দরভাবে মিশে আছে গল্পের প্রতিটি স্তরে। লেখনী এতটাই সাবলীল যে পড়তে পড়তে অনেক সময় মনে হয়েছে, আমি কোনো গল্প পড়ছি না, বরং খুব কাছ থেকে কিছু মানুষের জীবন দেখছি।

রিভিউ দেব না বলেই বইয়ের গল্প বা চরিত্র নিয়ে আর কিছু লিখছি না। স্পয়লার দেওয়ার অপরাধও করতে চাই না।

তবে বইটা শেষ করার পর থেকে একটা শব্দই বারবার মাথার মধ্যে ঘুরছে- ‘কেন?’ কেন এমন হলো?

গল্পের শেষটা এমন এক জায়গায় এসে দাঁড়ায়, যেখান থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন। কত রকমের পারমুটেশন-কম্বিনেশন করে নিজের মতো করে শেষটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলাম। একবার এভাবে ভাবলাম, আবার অন্যভাবে ভাবলাম। কিন্তু না, কোনো একটা নির্দিষ্ট উত্তরে পৌঁছাতে পারলাম না। হয়তো লেখক ইচ্ছে করেই গল্পটাকে এমন একটা পরিণতি দিয়েছেন। হয়তো সব প্রশ্নের উত্তর দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। বরং পাঠক-পাঠিকাদের মনে একটা সূক্ষ্ম আঁচড় কেটে দিয়ে যাওয়াটাই ছিল আসল উদ্দেশ্য।

কিছু গল্প বই বন্ধ করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আবার কিছু গল্পের আসল শুরুটাই হয় বই বন্ধ করার পর - নিজের মনের মধ্যে। ‘বৃষ্টি পড়ার আগে’ আমার কাছে ঠিক তেমনই একটি গল্প। এই গল্পের রেশ আপনার মধ্যে অনেকদিন থেকে যাবে, এ কথা আমি ১০০ শতাংশ বলতে পারি।

একান্তই ব্যক্তিগত মতামত।
24 reviews
July 12, 2026
"এত রাতে একজন ষাটের কাছাকাছি মানুষের শুধু আইসক্রিম খেয়ে থাকাটা মোটেও ভালো নয়, কিন্তু বারণ করার মতো কেউ না থাকলে সব খারাপ ভালগুলো এক একসময় ঘেঁটে দিতে ইচ্ছে করে।"

মানুষের জীবন যে শুধু সাদা কালো অক্ষর বা ঠিক ভুলের ব্যাকরণে গঠিত তা নয়, তার মধ্যে থাকে নানান অনুভূতি, যা জীবনকে রঙিন করে তোলে। এই উপন্যাসে লেখক অনেক গুলি চরিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন যারা প্রত্যেকেই নিজেদের অতীতের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের বর্তমান গড়ে তুলেছে। এর মধ্যে আমরা দেখতে পাই কাহিনী মূল চরিত্র মমিয়া কে, যার ছোটবেলায় পিতৃবিয়োগ মনের মধ্যে এক অদ্ভুত দাগ কেটে গেছে, এবং যার জন্য সে তার মা সুচ্ছন্দা ও তার বাবার বন্ধু অসীমের সম্পর্ককে দায়ী মনে করে। অন্যদিকে নিশার মতো চরিত্রকে আমরা দেখি যে ছোট থেকে মা বাবার ভালোবাসা পায়নি বলে, পুরো জীবনটাকেই একটি খেলা রূপে খেলে চলেছে, যেখানে আঘাত পাওয়ার আশঙ্কায় সর্বদা নিজেকে এক আস্তরণের আড়ালে রেখে গেছে। আবার আমরা দেখতে পাই শঙ্কর এর মতো মানুষকে যে সারা জীবন একা থাকতে থাকতে এক সময়ে এসে হাঁফিয়ে পড়েছে একাকিত্বের করাল গ্রাসের শিকার হতে হতে। এইসব চরিত্রের বিভিন্ন আচরণ ও অনুভূতি নিয়ে গড়ে উঠেছে এই সামাজিক উপন্যাসটি।

এবার লেখনীর কথায় আসতে গেলে, একটাই কথা বলতে হয় প্রথমে, বিনোদ বাবুর লেখা মানেই একটা নেশা, যে নেশার ঘোর কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। সবকটি চরিত্রের অনুভূতি এত বেশি বাস্তব জীবনের সাথে সাদৃশ্য রেখে তৈরি যে মুহূর্তেই পুরোটা নিজের এবং নিজের আশেপাশের মানুষ দের মনে হবে। সব চরিত্র ভীষণ ভাবে আপন হয়ে পড়বে। এত সাবলিল ভঙ্গিতে সুন্দর গদ্যের মাধম্যে এই অসাধারণ লেখা মনের ভেতর দাগ কেটে যেতে বাধ্য করবে। শেষটা যদিও মনকে একটু ব্যথা দেবে, কিন্তু জীবনেও সব ইতি যে মধুর হয় তা নয়, বাস্তব অনেক কঠিন, তার মধ্যেও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ জোগায় এই উপন্যাস। আমার পড়া নতুন প্রজন্মের লেখক দের উপন্যাসের মধ্যে এই লেখাটিকে সর্বোচ্চ সারির লেখা গুলোর মধ্যে রাখতে আমি কোনো দ্বিধা বোধ করবোনা। এই লেখাটি যদি পড়া হয়ে না গিয়ে থাকে, তাহলে সকলকে পড়তে অনুরোধ করবো।
Profile Image for boikit Jeet.
80 reviews22 followers
July 14, 2025
কতগুলো মানুষ অপেক্ষা করে আছে বৃষ্টির, মামিয়া, তমাল, সুছন্দা,নিশা, শঙ্কর, মৃদুল এদের সকলকে ঘিরে আছে জীবনের সুখ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা, রাগ, প্রতিশোধ । সবার দরকার বৃষ্টির, বৃষ্টি জল, বৃষ্টির শব্দ কি পারবে সব ধুয়ে মুছে দিতে?

👉 যা ভালো লেগেছে:

🤍লেখক প্রেমকে বিভিন্ন রঙে এঁকেছেন - সে মামিয়া-তমাল হোক বা শঙ্কর-নিশা। প্রেমের বিভিন্ন আঙ্গিক ধরা পড়েছে এখানে লেখকের কলমে ।
✨ উপন্যাস টি ছোট হলেও, বিভিন্ন চরিত্রের depth খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে লেখকের লেখার গুণে ।
🕊️ মৃদুল আর দীপ্তির জীবনের শেষ অধ্যায়ে বুক হুহু করে ওঠে। সেই ব্যথা থেকে যায় মনে।

💔 যা একটু খচখচে লেগেছে:

📖গল্পের পরিসমাপ্তি টা আমার মনে ধরেনি, গল্পটা একটা ভালো এন্ডিং এর দিকে এগোচ্ছিল, কিন্তু শেষ টা বড্ড মেলোড্রামাটিক। তবে এই এন্ডিং টার জন্যই একটা রেশ থেকে যাবে মনের মধ্যে।

যারা মেলোড্রামাটিক টাইপ এর এন্ডিং পড়তে পছন্দ করেন তাঁদের ভালো লাগবে। আমি একটু হ্যাপি এন্ডিং খোঁজা পাবলিক, তাই এই এন্ডিং এর জন্যই একটা তারা কম দিলাম ।
আমার কাছে শেষ টা বাদ দিলে খুব ভালো একটা উপন্যাস।
Profile Image for Sushanto Kumar Saha.
93 reviews9 followers
May 1, 2020
একদম বাস্তব জীবন থেকে তুলে আনা কতগুলো চরিত্রের জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি এই উপন্যাসের বিষয়বস্তু। মানব চরিত্রের বিভিন্ন অনুভূতি - প্রেম, ভালোবাসা, ঈর্ষা, আশা, হতাশা, সুখ, দুঃখ নিয়ে খেলা করেছেন লেখক এই উপন্যাসে।
লেখনী ভালো, তবে প্লট অনেকটাই প্রেডিক্টেবল!
4 reviews
October 19, 2024
শুরু থেকে শেষ পর্যন্ত ভিষণ ভাবে পাঠককে ধরে রাখতে সক্ষম। অনেক চরিত্র। কিন্তু কারও সঙ্গে কাউকে গুলিয়ে ফেলতে দেননি লেখক।
Profile Image for Saikat Dey.
23 reviews
April 10, 2025
শেষটা পুরো নাড়িয়ে দিলো ভেতর থেকে.
Displaying 1 - 12 of 12 reviews