Jump to ratings and reviews
Rate this book

ভালোবাসো? ছাই বাসো

Rate this book
ফ্ল্যাপ
তসলিমা নাসরিনের গদ্যে নারীবাদ প্রাধান্য পায় ঠিক, কিন্তু তাঁর কবিতা জুড়ে থাকে তাঁর প্রেম। নারীবাদীও নিষ্ঠ প্রেমিক হতে পারে। দুইএ কোনও বিরোধ নেই। কিন্তু প্রেম তাঁকে শেষ পর্যন্ত সুখ দেয় না। বারবারই তিনি হোঁচট খান, যখন দেখেন পুরুষ শেষ পর্যন্ত প্রেমিক হয় না, পুরুষই থেকে যায়। অধিকার যদি সমান না হয় নারী-পুরুষের , তাহলে প্রেমের বেলাতেও বড় একটা ফাঁকি ধরা পড়ে। এই ফাঁকি তসলিমা মানতে চান না বলেই রক্তাক্ত হন। তসলিম হৃদয় দিয়ে লেখেন না ,যা কিছু লিখেন। নিজের বিশ্বাসের কথা তিনি নির্ভয়ে লিখতেই ভালোবাসেন। কিন্তু মৌলবাদ, পুরুষতন্ত্র, পৃথিবীর আর কোনও লেখককে এত বোধহয় রাজনীতির শিকার হতে হয়নি। মৃত্যু আর দুঃসহ একাকীত্ব নিয়ে লেখা তাঁর কবিতাগুলো বড় মর্মস্পর্শী।
তসলিমার কবিতার আরেক অর্থ জীবন। এখানে বানানো কিছু নেই। বাড়তি বা অপ্রচলিত দুর্বোধ্য শব্দে সাজানো কোনোও কবিতা এ বইয়ে নেই । শব্দ নিয়ে অহংকার এবং শব্দের গায়ে অলংকার -দুটো কোনওটিই পছন্দ করেন না তিনি। একজন সত্যনিষ্ঠ মানুষের চোখ দিয়ে জীবনের খুঁটিনাটি দেখতে হলে তসলিমাকে পড়তেই হয়।

কবিতাসূচী
* অরণ্য, আপনি
* অরণ্য,তুমি
* অরণ্য তুই
* খালি মন মন মন, তোর শরীর নাই?
* মালঞ্চ
* আকাশপার
* গুডবাই স্কাই
* কুয়োর ব্যাঙ
* লোকগুলো, তোরা
* বিয়ে
* অরন্ধন
* দ্যুতি
* ফণা
* প্রথম দিন
* চাওয়াগুলো
* মৃত্যু
* মাটি
* ঘাস
* শিউলি
* ঝরাপাতা
* অতলে অন্তরীণ
* একবিন্দু মা
* শহরের প্রেমিক
* ভালোবাসা মানুষকে খুব একা করে দেয়
* আমি, আমরা সবাই, খুব বুড়ো হয়ে যাচ্ছি
* লং লিভ ডিমোক্রেসি
* সমুদ্র
* ওঠ ঠোঁট, ওঠ জিভ
* ভুল মানুষ
* অপেক্ষা
* একাকীত্ব
* অমরত্ব
* কাঁপন
* কাঁপন

96 pages, Hardcover

First published February 1, 2013

Loading...
Loading...

About the author

Taslima Nasrin

126 books433 followers
Taslima Nasrin (Bengali: তসলিমা নাসরিন) is an award-winning Bangladeshi writer, physician, secular humanist and human rights activist, known for her powerful writings on women oppression and unflinching criticism of religion, despite forced exile and multiple fatwas calling for her death. Early in her literary career, she wrote mainly poetry, and published half a dozen collections of poetry between 1982 and 1993, often with female oppression as a theme. She started publishing prose in the early 1990s, and produced three collections of essays and four novels before the publication of her 1993 novel Lajja (Bengali: লজ্জা Lôjja), or Shame. Because of her thoughts and ideas she has been banned, blacklisted and banished from Bengal, both from Bangladesh and West Bengal part of India. Since fleeing Bangladesh in 1994, she has lived in many countries, and lives in United States as of July 2016. Nasrin has written 40 books in Bengali, which includes poetry, essays, novels and autobiography series. Her works have been translated in thirty different languages. Some of her books are banned in Bangladesh.'

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (20%)
4 stars
7 (29%)
3 stars
4 (16%)
2 stars
6 (25%)
1 star
2 (8%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Anjuman  Layla Nawshin.
86 reviews148 followers
August 20, 2024
"তোমার প্রিয় তসলিমা দ্যাখো নতুন বাংলাদেশ নিয়ে কী সব লিখছে ফেসবুকে!
-আমার প্রিয় মানে?
মানে আবার কি? তোমার প্রিয় লেখিকা।
-আমি মোটেই তসলিমাকে আমার প্রিয় লেখক বলি নাই কোনোদিন। তসলিমার কবিতা আমার প্রিয়। বিশেষ করে প্রেমের কবিতা।
"

প্রেম আর সমাজব্যবস্থা নিয়ে লেখা কবিতাগুলো পড়েই তো তসলিমার কবিতার সাথে মোলাকাত! বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে কত মুগ্ধতা নিয়েই না পড়েছি ঐসব কবিতা। কী অকপট উচ্চারণ করেছেন প্রেম নিয়ে! কী ব্যাকুলতা! কতটা নির্ভয়ে বলেছেন সমাজ রাজনীতির কথা, পুরুষতন্ত্র আর মৌলবাদের ভয়াবহতার কথা!

কিন্তু, কবিরা বুড়িয়ে গেলে এমন হয়ে যায় কেন? নির্মলেন্দু গুণ কিংবা হেলাল হাফিজের সমসাময়িক লেখা কবিতাগুলো পড়েও এমন প্রশ্নই জাগে মনে। তসলিমার বেলায়ও তাই।

আমি কথায় কথায় একে ওকে বয়কট করা মানুষ না। নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কার ইস্যু নিয়ে অনেক বেশী সমালোচিত। আওয়ামী সরকারের আমলে দেশের মানুষের স্বাধীকার নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেন নি। অথচ এই লেখক বায়ান্ন, একাত্তর নিয়ে কত না কালজয়ী সব কাব্যকথা লিখেছেন! আমাদের উচ্চারণ করতে শিখিয়েছেন স্বাধীনতা শব্দটি! লাল জুলাইয়ে তাঁর নিশ্চুপ থাকা; তাঁর মত আরো অনেকেরই নির্বাক থাকার কারণে তিনিসহ অনেক খ্যাতিমানকেই বয়কট করছেন অনেকে। বয়কট করছে তাদের সৃষ্টিকর্মকে। কিন্তু আমি ভীষণ স্বার্থপর এসব ক্ষেত্রে। তরুণ বয়সে লিখে আসা গুণের অসাধারণ সব কবিতা পড়ে যাবার লোভেই আমি তাঁকে বয়কটের কথা ভাবতেই পারি না। কে জানে কোন কোন মুহুর্তে গুনের লেখা ঐসব কবিতা কিংবা অন্য আরও অনেকের লেখা ঐসব কাব্যকথা স্বর্গসুখ বয়ে আনে!

তসলিমার সমালোচনা করে যখন বন্ধু খোঁচাচ্ছিল, তখন বের করলাম এই বইটি। ২০০৭ সালে প্রকাশিত। লুতুপুতু গোছের শিরোনাম দেখে হাতে নেই নাই এতদিন। পড়ার সময় কিঞ্চিত লজ্জাই হচ্ছিল, সেই শক্তিমান কবি তসলিমা নাসরিনের প্রেমের উচ্চারণ এতোটা সস্তা হয়ে গেছে! বয়স বাড়লে কি কবিরা এমন সস্তা হয়ে যায়! সস্তা হয়ে যায় প্রেমের শব্দমালাও? কিন্তু, ২০০৭ সাল তো আজ থেকে বেশ আগেরই কথা। তখন নিশ্চই আরেকটু তরুণ ছিলেন তসলিমা। প্রেমাকাঙ্খাও ছিল অনেক বেশী তীব্র। সেই আকাঙ্খার প্রকাশ, না পাওয়ার বেদনার প্রকাশ এসব কবিতায়। আগের পড়া কবিতাগুলোতেও তসলিমার প্রেমাকাঙ্খার অনুভুতিগুলোই এসেছে বেশী কিন্তু এতটা সস্তা এতটা হালকাগোছের পদ্য ছিল না ওসব। যেন আগের ঐসব প্রেমের কবিতার জিঞ্জিরা ভার্সন এই বই।

সহজ ভাষায় অকপট উচ্চারণ আমাকে আকর্ষণ করলেও আমার মূল আগ্রহ যে ঐ পোয়েটিক ব্যাপারটাতেই! নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজের মত তসলিমাও তাহলে বয়সের সাথে সাথে হারিয়ে ফেলেছেন সেই সক্ষমতা?
মানে সৃজনের ক্ষমতার কথা বলছি!
Profile Image for Shahidul Nahid.
Author 5 books140 followers
July 15, 2016
তসলিমা নাসরিনের লেখাগুলো, বিশেষ করে গদ্যগুলো আমার বড্ড বেশি একপেশে লাগে। এটা আমার ব্যক্তিগত মতামত। হয়তো উনি অতি মাত্রায় নারীবাদী , তাই কি-না, হতে পারে। উনার কবিতার ধরণ সুন্দর, ২০১৩ সালে বের হওয়া এই বইটাতেও সেই প্রভাব পরিলক্ষিত হয়েছে। উনি পুরুষকে 'পুরুষ' হিসেবেই দেখেছেন। উনি প্রেমিক হিসেবে কোন কালেই পুরুষদের ভাবতে পারেন নাই। এটা কি করে সম্ভব?! মানুষ যদি একটা বিশেষ এলাকার কারো কাছ থেকে কষ্ট পায়, তার মানে কি ঐ এলাকার সব্বাই একই ধ্যানধারণার অধিকারী? কিংবা হিটলার ইহুদী মেরেছে বলে, সব খ্রিস্টানই খারাপ বলে প্রতিপন্ন হওয়াটা কি বাতুলতা বৈ কি অন্যকিছু ? একটা মানুষের আশেপাশের সব মানুষই কি করে খারাপ হয়, তাদের দ্বারা আক্রমণের শিকার হয়, টা আমার কাছে বোধগম্য নয়।
Profile Image for Akash.
455 reviews160 followers
November 28, 2022
সৃষ্টি আর ব্যক্তিকে আলাদা চোখে দেখার চোখ আমার। সৃষ্টিকর্তাকে তার সৃষ্টি দিয়ে বিচার করা অনুচিত; আমার মতে। তাসলিমার কবিতার মধ্যে গভীরতা না থাকলেও ভালোলাগার মতো কিছু একটা আছে। ভাল্লাগে আমার।

সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
আমি কি যোগ্য, আমি কি যথেষ্ট?
করে না, সে বরং আলো ছড়িয়ে যায়।
সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
চাঁদ কী ভাবছে আমাকে নিয়ে?
আজ কি মঙ্গল কিছু বলেছে আমার কথা!
না, সে আলো ছড়িয়ে যায়।
সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,
ব্রহ্মাণ্ডের অন্য সূর্য়গুলোর মতো কি আমার আকার?
না, সে আলো ছড়ায়।

Profile Image for Kibo Mahojenin  Khan.
54 reviews9 followers
May 12, 2020
তসলিমা নাসরিনকে মানুষ হিসেবে আমার কাছে যদিও খুব একটা সুবিধার মনে হয় না! তবে সে আমার প্রিয় কবিদের একজন। তার লেখা কবিতা ভাল্লাগে!
এই বইটাতে মোট ৩৪ টা কবিতা আছে। সবগুলোই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ৩ টা কবিতা!

রেটিং : 8/10
2 reviews
June 13, 2019
One of my all-time favorite books❤
Profile Image for Nuhash.
226 reviews9 followers
February 25, 2022
আপনি আশ্চর্য! কী করে পারেন চলে যেতে, ওভাবে! আপনি তো জানেন আমি খুব মারাত্মক রকম চাই আপনাকে, এত চাওয়ার পরও একটু দেরী নানহতেই দিব্যি আসি বলে স্বচ্ছন্দে চলে যান। কাল দেখা হবে বা ফোনে কথা হবে জাতীয় যাচ্ছে তাই প্রতিশ্রুতি দিয়ে দিব্যি। কী দরকার কাল দেখা হয়ে, কাল কি কিছু অন্যরকম হবে! হবে তো সেই একই। "কেমন আছো" বলে দূরে পালিয়ে যাওয়া। একে ভালবাসা বলবে কে? দেখা হবে আর সভ্যতা শেষে এমন প্রতিশ্রুতি দিয়ে যান বেঁচে থাকব।

তসলিমা নাসরিন ব্যক্তিটি যেমনই হোক তাহার মাঝে ও ভালবাসা ছিল। আমরা মনুষ্য জাতি তা ধ্বংস করেছি কোন না কোন ভাবে! ভালোবাসো? ছাই বাসো, এই বই নিয়ে কি বলব! এক কথায় অসাধারণ ভালোবাসার মলার মালাকার!
Displaying 1 - 6 of 6 reviews