Jump to ratings and reviews
Rate this book

সাগর #5

সাগর হইতে সাবধান

Rate this book
'সাগর'-বিষয়ক একটি নভলেট ও কতকগুলো ছোটোগল্প সংকলন

সূচি:
সাগর হইতে সাবধান
পালানোর প্যাকেজ
বড়োমামা
কালবৈশাখির কাঁচা আম
যেমন খুশি রবীন্দ্রনাথ
নবপিসি
সাগর পড়েছে বিপদে
কনকনে শীত
শিমুলতলায় সাগর
সাগর যখন রেফারি
বৃষ্টি ভেজার একডজন
রবীন্দ্রনাথের অপ্রকাশিত ফেসবুক

192 pages, Hardcover

First published January 1, 2016

19 people want to read

About the author

Prachet Gupta

106 books61 followers
Prachet Gupta(alternative spelling Procheto Gupta or Prachet Gupta or Procheta Gupta; Bengali: প্রচেত গুপ্ত, porocheto gupto) born 14 October 1962) is a Bengali writer and journalist. In 2007, his work Chander Bari has been adapted into a Bengali film by director Tarun Majumdar. In 2011, director Sekhar Das made film on Gupta's story Chor-er bou ("Wife of a thief"), the film was named Necklace. One of the front runners in contemporary Begali literature, few of his stories have been translated into Hindi, Oriya and Marathi language. He is a key writer of the magazine Unish-Kuri, Sananda, Desh.

Early Life:
Gupta spent his childhood in Bangur Avenue and studied in Bangur Boys school. He started writing from his childhood. His first story was published in Anandamela when he was only 12 years old. Later his literary works were published in many more magazines. He completed his graduation from Scottish Church College, Kolkata.

Family:
Spouse: Mitra Gupta
Children: Samudra Gupta
Parents: Kshetra Gupta (father), author Jyotsna Gupta (mother).

Awards:
Bangla Academy's Sutapa Roychowdhury Smarak Puraskar (2007)
Shailajananda Smarak Samman (2009)
Sera Sahityik Puraskar by Akash Bangla(2209)
Ashapurna Devi Birth Centinary Literature Award (2009)
Gajendra Kumar Mitra O Sumathanath Ghosh Smarak Samman (2010)
Barna Parichay Sharad Sahitya Samman(2010)
Most Promising Writer Award By Publishers and Bookseller's Guild (Kolkata Book Fair)-2011

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (18%)
4 stars
2 (18%)
3 stars
1 (9%)
2 stars
4 (36%)
1 star
2 (18%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Taznina Zaman.
252 reviews66 followers
December 6, 2023
কিছুটা আমাদের হিমুর মতো চরিত্র। কাকতালীয়ভাবে সাগরের মনের মানুষের নামও রূপার সাথে মিল রেখে 'রেবা'। তবে চরিত্র হিসাবে হিমুর সাথে সাগরের যে খুবই মিল তেমন নয়। এটা আমার পড়া সাগর সিরিজের প্রথম বই। স্বাধীনচেতা, অলস, হৃদয়বান এবং কিছুটা বোকা কিছুটা চালাক সাগরের কাহিনী পড়তে মন্দ লাগে না। তবে কয়েকটা গল্প পড়ে মনে হলো যেন লেখার জন্যেই লেখা। সবমিলিয়ে তিন তারা।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,879 followers
May 8, 2021
প্রচেত গুপ্ত এই জিনিস লিখেছেন?
সেই প্রচেত গুপ্ত যিনি "মেঘ-বৃষ্টি"-র মতো গল্প লিখেছিলেন!
অবিশ্বাস্য, কিন্তু সত্যি।
আর না!
Profile Image for Preetam Chatterjee.
7,534 reviews379 followers
July 24, 2025
বইটিতে মোট বারোটি গল্প, প্রতিটিই একেকটি ঢেউ—কখনো মজাদার, কখনো বোকা বোকা, আবার কখনো গভীর, মনখারাপি। সাগর এমন এক চরিত্র, যার জীবনে “পালিয়ে যাওয়ার একটা প্যাকেজ” আছে। আছে “নবপিসি” জোটে, এবং রবীন্দ্রনাথের “অপ্রকাশিত ফেসবুক”। সে ফেসবুকও চালায়, তক্তাপোশেও গড়ায়, পাড়ার রেনেসাঁর রেফারি হয়—কিন্তু কোথাও যেন তার অলস, আত্মতুষ্ট মনবৃত্তি অদ্ভুত এক মানবিক উষ্ণতা ছড়ায়।

প্রচেতর ভাষা সহজ, ঝরঝরে, দৈনন্দিন কথাবার্তার মতো। কোথাও কোথাও চটুলতা বা কৌতুক প্রবণতা গল্পের গুরুত্বকে হালকা করে দেয় বটে, কিন্তু সাগর চরিত্রটি তার নিজস্বতায় দাঁড়িয়ে থাকে। তিনি সেই লোক, যাকে একঘণ্টা না দেখলে বাড়ির মালিক, দোকানদার আর পুরনো প্রেমিকা সবাই একটু চিন্তায় পড়ে।

তবে সব গল্পই সমান শক্তিশালী নয়। কিছু গল্প কেবল 'মজার গল্প' হয়ে থেকে যায়, রূপান্তরের বোধ বা অন্তর্দৃষ্টি দেয় না। পাঠকের কিছুটা ধৈর্য লাগতে পারে।

শেষে বলতেই হয়, এই বইয়ের প্রচেত গুপ্ত আমাদের অপরিচিত। এখানকার লেখক অনেক বেশি হালকা, অনেক বেশি সাধারণ, কিছুটা মেকিও। সাগর হয়তো মজার, কিন্তু এই বই প্রচেতের সেই পরিচিত গভীরতা বহন করে না।

অলমতি বিস্তরেণ।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.